নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   কাশীপুর হাসেমবাগে তথ্য সংগ্রহ করতে গেলে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা   |   বন্দর উপজেলায় নরমাল ডেলিভারি সংক্রান্ত স্বাস্থ্য উপকরণ বিতরণ    |   নারায়ণগঞ্জের সিনেপ্লেক্স ও সিনেস্কোপে চলছে দেশের ছবি ‘যাপিত জীবন’   |   ঐতিহ্যবাহি সাত দিনব্যাপি খাঁজা মঈনুদ্দিন চিশতী (রহ:) ওরশ মোবারকের প্রস্তুতি সভা    |   মোটরসাইকেল ও অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে ৬ মাসের শিশু সাইফান নিহত   |   আ’লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল   |   সব জল্পনা-কল্পনার অবসান এটাই ইসলামের সৌন্দর্য – আবুল কাউছার আশা   |   ৩৫ বছরের খরিদকৃত সম্পদ বাড়িঘর ভাঙচুর করে বেদখলের চেষ্টার অভিযোগ   |   জাতীয় সংহতি প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে – জেলা প্রশাসক   |   নতুন জিমখানায় মাদক কারবারির প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন   |   আমরা চাই আমাদের শ্রমিকরা যেন তাদের ন্যায্য অধিকার পায় – আজাদ   |   পৌরপিতা আলী আহাম্মদ চুনকার  চিশতি (রহঃ) ৪৩ তম পবিত্র ওরশ মোবারক    |   কেক কেটে আনন্দ মিছিল করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী পালন   |   ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের কর্মী সংগ্রহ অনুষ্ঠিত   |   গবাদিপশুর ঘাস রোপন করে দিনমজুরের জমি দখলের চেষ্টা   |   জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দোয়া মাহফিল   |   তোলারাম কলেজের শিক্ষার্থীদের পুনর্মিলনী নিয়ে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিয়   |   জাতীয় নিরাপদ সড়ক দিবসে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি  আলোচনা সভা   |   যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা যুবদলের আনন্দ র‍্যালী ও সমাবেশ   |   যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মহানগর যুবদলের র‍্যালী সমাবেশ
 প্রচ্ছদ   মহানগর   তু‌হিন হত্যাসহ সাংবা‌দিক‌ নিপিড়‌ণের প্রতিবাদে নারায়ণগঞ্জে মানববন্ধন
মানববন্ধন / তু‌হিন হত্যাসহ সাংবা‌দিক‌ নিপিড়‌ণের প্রতিবাদে নারায়ণগঞ্জে মানববন্ধন
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ১০ আগস্ট, ২০২৫

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ গা‌জিপু‌রে সাংবাদিক তু‌হিন হত্যা, একইদি‌নে সাংবা‌দিক আনোয়ার‌কে আহতসহ সারা‌দে‌শে সাংবা‌দিক‌দের উপর হামলা-মামলা এবং নিপিড়‌ণের প্রতিবাদে নারায়ণগ‌ঞ্জে মানববন্ধন ও বি‌ক্ষোভ কর্মসূচী পালন করে‌ছে সর্বস্ত‌রের সাংবা‌দিক।

শনিবার ৯ আগস্ট বিকা‌লে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে নারায়ণগঞ্জ তরুণ সাংবাদিক সমাজের উদ্যো‌গে এ আয়োজন করা হয়।মানববন্ধনে বক্তারা বলেন, এটা কি নতুন বাংলা‌দে‌শের চিত্র হ‌তে পা‌রে। যেখা‌নে সব‌চে‌য়ে বেশী হামলা, মামলা ও নি‌পিড়ন সহ হত‌্যার শিকার হ‌চ্ছেন সাংবা‌দিকরা। গণ অভ‌্যূত্থা‌নের পরব‌র্তি সময় সাংবা‌দিক‌রা কেন টা‌র্গেট হ‌চ্ছে? একজন সাংবাদিকের উপর আক্রমণ মানে গণতন্ত্রের কণ্ঠরোধের চেষ্টা করা। সাংবাদিক তুহিন হত্যার মত বর্বরোচিত ঘটনায় দোষীদের শুধু গ্রেপ্তার নয়, দ্রুত স‌র্বোচ্চ শা‌ম্তি ফাঁসি কার্যকর করতে হবে। পাশাপাশি সাংবাদিক আনোয়ার হোসেনের ওপর হামলাকারীদেরও আইনের মুখোমুখি করতে হবে। সেই অপরাধীরা কেন এখনও ধরা ছোয়ার বা‌হি‌রে।বক্তারা আরও বলেন, সারাদেশে সাংবাদিকরা নানাভাবে হুমকি, হামলা ও হয়রানির শিকার হচ্ছেন। সত্য ও ন্যায়ের পথে কলম ধরলেই হামলা, মামলা ও নির্যাতন যেন নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। এই অবস্থা চলতে দিলে স্বাধীন গণমাধ্যমের অস্তিত্ব হুমকির মুখে পড়বে। আমরা মু‌খে মু‌খে গণমাধ‌্যম মুক্ত শুন‌তে চাই না। আমরা বাস্ত‌বে গণমাধ‌্যমের স্বাধীনতা দেখ‌তে চাই। তাই সাংবাদিকদের নিরাপত্তা ও কর্মপরিবেশ নিশ্চিত করতে সরকারের প্রতি জোর দাবি জানানো হয়।মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল প্রেস ক্লাব থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চাষাড়া শহীদ মিনারে গিয়ে শেষ হয়। এ কর্মসূচিতে নারায়ণগঞ্জের প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।এসময় মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল কর্মসূচিতে উপস্থিত ছিলেন,

নারায়ণগঞ্জ সি‌টি প্রেসক্লা‌বের সাধারণ সম্পাদক ও আনন্দ টি‌ভির নারায়ণগঞ্জ জেলা প্রতি‌নি‌ধি সৈয়দ সিফাত আল রহমান লিংকন, সিটি প্রেস ক্লাবের সাবেক সহ সভাপতি ও অগ্রবা‌নি প্রতি‌দি‌নের বসহ সম্পাদক উত্তম সাহা, সিটি প্রেস ক্লাবের সদস‌্য নুর হো‌সেন, নিউজ ২৪ নারায়ণগঞ্জের সম্পাদক মিঠুন মিয়া, সাংবা‌দিক তালহা, এন এ এন টিভি প্রতি‌নি‌ধি মোঃ সুমন, এস বি ওয়ান সম্পাদক লাবু আহমেদ রাজু,দৈনিক সোজাসাপটা চীফ রিপোর্টার মোঃ আল আমিন,  দৈনিক জনদর্পণ ফটো জার্নালিস্ট নুরুল ইসলাম, নারায়ণগঞ্জ ট্রিবিউন  অনলাইন পোর্টাল নিউজ এর তরুণ সাংবাদিক হাবিবুর রহমান লিমন, সময়ের নিউজ অনলাইন পোর্টা‌লের তরুণ সাংবাদিক মেহেদী হাসান অপূর্ব, নারায়ণগঞ্জ বার্তা ২৪ এর তরুণ সাংবাদিক আহমেদ আহাদ, নন্দিত টেলিভিশন মাল্টিমিডিয়া রিপোর্টার মারুফ আলম, দ্যা প্রেস নিউজ অনলাইন পোর্টালের তরুণ সাংবাদিক রাকিব হাসান, নারায়ণগঞ্জ বুলেটিনের তরুণ সাংবাদিক সাহিবজাদা নাসিফ, ক্রাইম সিটি ২৪ এর তরুণ সাংবাদিক সৌরভ বাপ্পী, মার্চ ২৬ ডট কম অনলাইন পোর্টালে এর তরুণ সাংবাদিক : আতিকুজ্জামান ভুইয়া, নারায়ণগঞ্জ ভিশনের তরুণ সাংবাদিক মোঃ হাসাইন আহমেদ, নারায়ণগঞ্জ টাইমস এর তরুণ সাংবাদিক সিয়াম, বিপি নিউজ এর তরুণ সাংবাদিক দীপ্ত  দেবনাথসহ অন‌্যান‌্যরা।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...