নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   একই দিনে ৩ হত্যাকান্ড।। বন্দরে গলাকেটে হত্যা, নিখোঁজ চালকের মরদেহ উদ্ধার, রূপগঞ্জে ছুরিকাঘাতে নিহত ১
একই দিনে ৩ হত্যাকান্ড।। বন্দরে গলাকেটে হত্যা, নিখোঁজ চালকের মরদেহ উদ্ধার, রূপগঞ্জে ছুরিকাঘাতে নিহত ১
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ৭ নভেম্বর, ২০২২

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ  নারায়ণগঞ্জের বন্দরে নিখোঁজের তিনদিন পর ভ্যান চালক মাসুমের লাশ উদ্ধার করে পুলিশ। সকালে উপজেলার গণপাড়া এলাকায় একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়। সে খুলনা জেলার সিকান্দার মিয়া ছেলে ও বন্দর আনোয়ার মিয়ার বাড়ির ভাড়াটিয়া।পরিবারের অভিযোগ, গত কয়েকদিন ধরে তার সৎ ভাই আসলামের সাথে পারিবারিক দ্বন্দ্ব চলে আসছিল। বৃহস্পতিবার রাতে বাসা থেকে বের হয়ে আর বাড়িতে ফেরেনি। এবিষয়ে থানায় অভিযোগ করা হয়। আজ সকালেডো বায় তার লাশ দেখে সনাক্ত করা হয়।এদিকে,নারায়ণগঞ্জের বন্দরে মা’কে গলাকেটে হত্যা পর মানসিক ভারসাম্যহীন ছেলে সজীব পলাতক রয়েছে। সকালে মুছাপুর ইউনিয়নের জহুরপুর গ্রামে এঘটনা ঘটে। নিহত আয়েশা বেগম ওই এলাকার মৃত রফিকুল ইসলামের স্ত্রী। নিহতের স্বজনরা জানান, সজীব দীর্ঘদিন মানসিক ভারসাম্যহীন তাকে কয়েক বার চিকিৎসা দেয়া হয়। রাতে তাদের বসতঘরে খাবার খেয়ে মা-ছেলেকে ঘুমিয়ে পড়েন। ভোরে কোন সময়ে মাকে ছুরি দিয়ে গলায় আঘাত করে হত্যা করে পর সে পালিয়ে যায়।বন্দর থানার পরিদর্শক আবু বক্কর সিদ্দিক জানান, নিহত দুইজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আয়েশা বেগম হত্যায় ধারণা করা হচ্ছে মানসিক ভারসাম্যহীন ছেলেই হত্যাকান্ডটি ঘটাতে পারে এবং ভ্যান চালক হত্যার সাথে জড়িতদের সনাক্ত করে আইনের আওতায় আনা হবে।অপরদিকে,নারায়ণগঞ্জের রূপগঞ্জে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে রাশেদ নামে এক তেল ব্যবসায়ী নিহত হয়েছেন। রাতে উপজেলার আধুরিয়া বাসষ্ট্যান্ড এলাকায় এঘটনা ঘটে। সে ভোলা জেলার ধলিগৌর নগর এলাকার আলাউদ্দিনের ছেলে।জাানা যায়, আধুরীয়া স্ট্যান্ডের পাশেই তেলের ব্যবসা করে সে। রাতে একদল ছিনতাইকারী তার দোকানে এসে টাকা চাইলে তা দিতে অস্বীকার করায় ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে টাকা নিয়ে পালিয়ে যায়। পরে আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ডিকেএমসি হাসপাতালে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়ার ঘটনার নিশ্চিত করে জানান, রূপগঞ্জ থেকে রাশেদ নামে এক যুবককে ছুরিকাঘাত অবস্থায় ঢামেকে নিয়ে আসে। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। নিহতের লাশ মর্গে রাখা হয়েছে।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...