নারায়ণগঞ্জ  মঙ্গলবার | ২৬শে মে, ২০২৬ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ গ্রীষ্মকাল | ৮ই জিলহজ, ১৪৪৭

শিরোনাম
  |   প্রবাসী অপহরণ আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ   |   বক্তাবলীতে ৬ বছরের শিশু কন্যাকে ধর্ষণ করেছে দুই যুবক আটক ১   |   সোনারগাঁয়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত আমিনুল ইসলাম   |   ১০ টাকা চাঁদা না দেয়ায় অটো চালককে পিটিয়ে হত্যা   |   শব্দ দূষণ বন্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান ৪ যানবাহনকে জড়িমানা    |   বন্দরে প্রকাশ্যে ড্রেজার ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ   |   আবাসিক গভীর নলকূপের কর ও রেজিস্ট্রেশন বাতিলের দাবিতে সমাবেশ   |   বসতবাড়ীতে ডাকাতি ১০ ভরি স্বর্ণালঙ্কার লুট   |   বাংলাদেশে ঈদুল আজহা ২৮ মে জাতীয় চাঁদ দেখা কমিটি   |   কালবৈশাখী ঝড়ের তান্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি নিহত ১ আহত ৫   |   সোনারগাঁয়ে ঠিকাদারকে পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা   |   ১২ মামলায় আইভী’র জামিন বহাল, মুক্তিতে বাধা নেই   |   র‍্যাবের অভিযানে দেশীয় অস্ত্র সহ আটক ৩ মাদকের আস্তানায় আগুন   |   দুই সহোদরকে কুপিয়ে নগদ টাকা স্বর্ণালংকার লুট করেছে ডাকাতদল   |   রূপগঞ্জে চুরি হওয়া মোটরসাইকেল সহ এক আসামি গ্রেফতার   |   সড়ক দুর্ঘটনায় ভূমি সহকারী কর্মকর্তা আনোয়ার হোসেন নিহত   |   ব্যবসা দখলে নিতে পরিকল্পিত ভাবে ডিস ব্যবসায়ি নাছিরকে ছুরিকাঘাতে হত্যা   |   সোনারগাঁয়ে হামে আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু   |   নবীগঞ্জ খেয়াঘাটে টোল আদায়কারীদের হাতে কলেজ ছাত্রী লাঞ্ছিত   |   অবৈধভাবে পরিচালিত দুইটি ইটভাটাকে জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর
 প্রচ্ছদ   মহানগর   অতিরিক্ত টোল বৃদ্ধির প্রতিবাদে নবীগঞ্জ সিএনজি চালকদের বিক্ষোভ
বিক্ষোভ / অতিরিক্ত টোল বৃদ্ধির প্রতিবাদে নবীগঞ্জ সিএনজি চালকদের বিক্ষোভ
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

বন্দর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অতিরুিক্তটোল আদায়ের প্রতিবাদে থানা ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করে বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছে বিক্ষুব্ধ শ্রমিকেরা।

শনিবার (২৩ আগস্ট) দুপুরে
নবীগঞ্জ ঘাট সিএনজি স্ট্যান্ডের চালকদের পক্ষে  আব্দুর রহিম বাদী হয়ে
বন্দর থানাসহ বিভিন্ন দপ্তরে এ  অভিযোগ দায়ের করেন তিনি ।
অভিযোগে তিনি উল্লেখ করেন, সিটি কর্পোরেশনের অনুমোদিত চার্ট অনুযায়ী প্রতিটি সিএনজি থেকে দৈনিক ২০ টাকা টোল আদায় করার নিয়ম থাকলেও সিটি টোল ইজারাদার  মোঃ মাসুদ রানা ও তার সহযোগি রাজু, শাহ জালালের নেতৃত্বে দীর্ঘদিন ধরে প্রতিটি গাড়ি থেকে ৪০ টাকা টোল আদায় করা হচ্ছে।
গত ২২ আগস্ট সন্ধ্যায় সিটি কর্পোরেশনের টোলইজারাদার মহানগর যুবদলের আহবায়ক কমিটি সদস্য মাসুদ রানা ৪০ টাকা পরির্বতে  ৫০ টাকা টোল আদায়ের ঘোষণা দেয়। ওই সময় চালকরা বিষয়টি ঘৃণাভরে প্রত্যাখ্যান করে। গাড়ী   চালাতে না দেওয়ার হুমকি দেয়। পাশাপাশি সিএনজি চালকদের বিশ্রামাগার অফিস দীর্ঘদিন ধরে দখল করে রাখা হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়।
এ ঘটনায় ক্ষুব্ধ চালকরা সকাল থেকে নবীগঞ্জ স্ট্যান্ডে অটোরিকশা চলাচল বন্ধ রেখে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। পরে তারা বন্দর থানার সামনে বিক্ষোভ মিছিল করেন।
চালকরা জানান, তারা বিষয়টি নিয়ে ইউএনও, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও সেনাবাহিনীর নিকটও অনুলিপি প্রদান করেছেন। তাদের দাবি— বৈধ টোল আদায়ের নিশ্চয়তা ও দখলকৃত অফিস উদ্ধারে প্রশাসনের দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।


বিক্ষোভ কালে ওই সময় উপস্থিত ছিলেন সিএনজি মালিক রহিম, সিএনজি চালক আকরাম, সাগর, সজল, মনির, হাবিব,শাহীন, আরমান, শাহআলম রহমান, শরিফ, আলামিন, ইমরান, বিল্পব, বাদশা, সিপু, পাগলা, লিটন, রুবেল, মোস্তফা, রায়হান,আলী, ইউনুস, আসলাম, বাপ্পী, রিপন, রাজু, রাসেল, রিয়াদ, জামান, পারভেজ প্রমুখ।
এ ব্যাপারে টোল ইজারাদার মাসুদ রানা গণমাধ্যমকে জানান, নবীগঞ্জ স্ট্যান্ডে চোরাইকৃত গাড়ী সংখ্যা ব্যাপক ভাবে বৃদ্ধি পেয়েছে। চোরাইকৃত গাড়ী চলাচল বন্ধ করতে আমি উদ্যাগ গ্রহন করেছি।চালকদের অভিযোগটি সম্পর্ন মিথ্যা ও বানোয়াট জানিয়ে তিনি আরো বলেন, সিটি কর্পোরেশনের ধার্যকৃত টোল থেকে ১ টাকাও কারো কাছ থেকে বেশী নেওয়া হবে না। টোল আগে যা ছিল এখনো তা আছে।
এ ব্যাপারে বন্দর থানার সেকেন্ড অফিসার জলিল মন্ডল জানান, আপনারা ধৈর্য হারা হবেন না। আপনাদের সমস্যা কথা লিখিত ভাবে জানান আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করব।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...