নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   কাশীপুর হাসেমবাগে তথ্য সংগ্রহ করতে গেলে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা   |   বন্দর উপজেলায় নরমাল ডেলিভারি সংক্রান্ত স্বাস্থ্য উপকরণ বিতরণ    |   নারায়ণগঞ্জের সিনেপ্লেক্স ও সিনেস্কোপে চলছে দেশের ছবি ‘যাপিত জীবন’   |   ঐতিহ্যবাহি সাত দিনব্যাপি খাঁজা মঈনুদ্দিন চিশতী (রহ:) ওরশ মোবারকের প্রস্তুতি সভা    |   মোটরসাইকেল ও অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে ৬ মাসের শিশু সাইফান নিহত   |   আ’লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল   |   সব জল্পনা-কল্পনার অবসান এটাই ইসলামের সৌন্দর্য – আবুল কাউছার আশা   |   ৩৫ বছরের খরিদকৃত সম্পদ বাড়িঘর ভাঙচুর করে বেদখলের চেষ্টার অভিযোগ   |   জাতীয় সংহতি প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে – জেলা প্রশাসক   |   নতুন জিমখানায় মাদক কারবারির প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন   |   আমরা চাই আমাদের শ্রমিকরা যেন তাদের ন্যায্য অধিকার পায় – আজাদ   |   পৌরপিতা আলী আহাম্মদ চুনকার  চিশতি (রহঃ) ৪৩ তম পবিত্র ওরশ মোবারক    |   কেক কেটে আনন্দ মিছিল করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী পালন   |   ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের কর্মী সংগ্রহ অনুষ্ঠিত   |   গবাদিপশুর ঘাস রোপন করে দিনমজুরের জমি দখলের চেষ্টা   |   জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দোয়া মাহফিল   |   তোলারাম কলেজের শিক্ষার্থীদের পুনর্মিলনী নিয়ে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিয়   |   জাতীয় নিরাপদ সড়ক দিবসে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি  আলোচনা সভা   |   যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা যুবদলের আনন্দ র‍্যালী ও সমাবেশ   |   যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মহানগর যুবদলের র‍্যালী সমাবেশ
 প্রচ্ছদ   মহানগর   বন্দরের প্রথিতযশা কথা সাহিত্যিক আলী এহসান আর নেই
শোক সংবাদ / বন্দরের প্রথিতযশা কথা সাহিত্যিক আলী এহসান আর নেই
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

নারায়ণগঞ্জের খবর ডেস্কঃ নারায়ণগঞ্জ বন্দরের অবসরপ্রাপ্ত শিক্ষক ও প্রথিতযশা কথা সাহিত্যিক আলী এহসান ওরফে পিয়ার আলী মাষ্টার(৭৭)আর নেই। ২৫ আগষ্ট সোমবার রাত সাড়ে ১২টায় কলাগাছিয়া ইউনিয়নের ১নং নয়ানগরস্থ নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহি…..রাজিউন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়,মৃত্যুকালে তিনি  ছেলে,১মেয়ে ও নাতি-নাতনীসহ অগণিত গুণগ্রাহী রেখে গেছেন। জীবদ্দশায় তিনি শিক্ষকতা পেশায় জড়িত ছিলেন। পাশাপাশি গল্প,কবিতা ও উপন্যাস লেখালেখি করতেন। তার লেখা একাধিক গ্রন্থ বিভিন্ন সময়ে প্রকাশিত হয়েছে। তিনি বন্দর উপজেলা শিল্পকলা একাডেমির একজন সদস্যও ছিলেন। ২৬ আগষ্ট মঙ্গলবার সকাল ৯টায় জিওধরা আদমপুর ঈদগাহ ময়দানে জানাজা শেষে তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। এর আগে নারায়ণগঞ্জ জেলা কমিউনিষ্ট পার্টির পক্ষ থেকে গুণী এই লেখকের কফিনে ফুলেল শ্রদ্ধা জানানো হয়।  তার মৃত্যুতে শ্রদ্ধা জানিয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতির বন্দর উপজেলা কমিটি।

তার কফিনে  তাকে শেষ বিদায় জানাতে ছুটে আসেন দৈনিক বিজয় পত্রিকার সম্পাদক শিশু সাহিত্যিক ও ছড়াকার সাব্বির আহমেদ সেন্টু প্রাবন্ধিক করিম রেজা,বন্দর উপজেলা শিল্পকলা একাডেমির সাবেক সহ-সভাপতি মোঃ ওবায়েদ উল্লাহ,সাংস্কৃতিক ব্যক্তিত্ব পিয়ার জাহান কমল,মোঃ বশির খান,সংগঠক মাইনুদ্দিন মানিক,কবি নাসিম আফজাল,কবি রইস মুকুল,আনোয়ার হাসান মাষ্টার,আব্দুল রব লাবু,সহকারি শিক্ষক নূর জাহিদ বাদল প্রমুখ। পরিশেষে তাকে স্থানীয় কবরস্থানে সমাহিত করা হয়। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...