নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   নুরের উপর হামলার প্রতিবাদে না’গঞ্জে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ
প্রতিবাদ / নুরের উপর হামলার প্রতিবাদে না’গঞ্জে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ রাজধানীর কাকরাইলে গণঅধিকার পরিষদের সভাপতি সভাপতি নুরুল হক নুর সহ দলের নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে দলের নেতাকর্মীরা।

বিকেলে শহরের চাষাঢ়া স্মৃতিস্তম্ভ সামনে বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একইস্থানে এসে শেষ হয়ে কিছু সময়ের জন্য সড়ক অবরোধ করে বিভিন্ন স্লোগান দেয়। পরবর্তিতে জনদুর্ভোগের কথা বিবেচনা করে তারা অবরোধ তুলে নেয়।সংক্ষিপ্ত সমাবেশ গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা নুরুল হক নুরের উপর হামলায় জড়িতদের আইনের আওতায় আনতে অন্তবর্তীকালিন সরকারের প্রধান উপদেষ্টার কাছে দাবি জানান।

এসময় নেতাকর্মীরা ‘নুরের উপর হামলা কেন, ইন্টেরিম জবাব চাই, ‘জাতীয় পার্টির কালো হাত, ভেঙ্গে দাও গুড়িয়ে দাও, ”আপা গেছে যেই পথে, জাপা যাবে সেই পথে, ‘আমাদের সংগ্রাম, চলছেই চলবে’সহ নানা স্লোগান দেন তারা।
বিক্ষোভ মিছিল শেষে মহানগর গণঅধিকার পরিষদের সভাপতি আরিফ ভূঁইয়া বলেন, ইচ্ছাকৃতভাবে আমাদের নেতার উপর হামলা করা হয়েছে।

টাকার বিনিময়ে আমার নেতাকে মৃত্যুর মুখে ফেলে দেওয়া হয়েছে। তবে আল্লাহর রহমতে তা সম্ভব হয় নি। তবে অন্যান্য দলের নেতাকর্মীরা মনে করবেন না যে আপনাদের উপর হামলা হবে না। যদি সবাই সোচ্চার না হোন তাহলে ভিপি নূর দিয়ে শুরু হলো আপনাদের দিয়ে শেষ হবে।সবশেষ এই হামলায় জড়িতদের আইনের আওতায় আনতে অন্তবর্তীকালিন সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি।
নারায়ণগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের সভাপতি ইঞ্জিনিয়ার নাহিদ ইসলাম বলেন, গতকাল সেনাবাহিনী ও পুলিশ আমাদের নেতার উপর যে হামলা করেছে তা কোনো ইন্ধন থেকে হয়েছে। তা দ্রুত তদন্ত করে দেখবেন। আমি মনে করি, হাসিনা সরকার পালিয়ে গেলেও প্রশাসনের প্রতিটি সেক্টরে তার লোকজন এখনো রয়েছে। দেশে আইনবিচার প্রতিষ্ঠা না করলে দেশ কখনো ঠিক হবে না।
মিছিলে জেলা গণ অধিকার পরিষদের সহ-সভাপতি নাজমুল হাসান, সাধারণ সম্পাদক রাহুল আরফান, যুব অধিকারের আরিয়ান রিপনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...