নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   বিএনপি ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী, বেগম জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া
প্রতিষ্ঠা বার্ষিকী / বিএনপি ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী, বেগম জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫

বন্দর প্রতিবেদকঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী ও  সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বন্দরে বিশেষ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ সেপ্টেম্বর) বিকেল ৪টায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপি বৃহত্তম অংশ নেতাকর্মীদের আয়োজনে  বন্দর থানার  সোনাকান্দাস্থ সাবেক কাউন্সিলর  মুরাদের নিজ বাড়ীর মাঠে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে প্রধান অতিথি বক্তব্যে   বন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও  নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সহ সভাপতি  আলহাজ্ব আতাউর রহমান মুকুল বলেন,
তারেক রহমান বীরের বেশে দেশে আসবে।  যারা রাজপথে ছিল তিনি তাদেরকে অবশ্যই মুল্যায়ণ করবে। বিগত স্বৈরাচার  আওয়ামী লীগ সরকারের দোসর হিসেবে যারা কাজ করেছে তাদেরকে দেখতে পারবেন দল থেকে বহিষ্কার করা হবে। জিয়াউর রহমান  নিজের জীবনকে বাজী রেখে ১৯৭১ সালে স্বাধীনতার ঘোষণা করেন। অথচ ফেসিষ্ট সরকার তা অস্বীকার  করে দেশের মানুষের সাথে বেইমানি করেছে।
তিনি আরো বলেন, স্বৈরাচার  আওয়ামী লীগ সরকারের পতন ঘটাতে যারা শহীদ ও আহত হয়েছেন তাঁদের জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন।

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২০ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও মহানগর বিএনপি নেতা গোলাম নবী মুরাদের সভাপতিত্বে ও ২০ নং ওয়ার্ড বিএনপি নেতা শাহীন এর সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া  মাহফিলে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুস সবুর খান সেন্টু।
বিশেষ অতিথি অতিথি হিসেবে বক্তব্য রাখেন  নারায়ণগঞ্জ মহানগর সাবেক সহ সভাপতি  ফখরুল ইসলাম মজনু, সাবেক যুগ্ম সম্পাদক  মনিরুজ্জামান মনির , ২১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও মহানগর বিএনপি নেতা  আলহাজ্ব হান্নান সরকার,২২ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও মহানগর বিএনপি নেতা  সুলতান আহম্মেদ, ২৫ নং ওয়ার্ডের সাবেক  কাউন্সিলর ও মহানগর বিএনপি নেতা এনায়েত হোসেন নারায়ণগঞ্জ মহানগর ও বন্দর থানা বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। বিশেষ দোয়া শেষে তোবারক বিতরন করা হয়।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...