নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   কদম রসূল সেতুর মুখ পরিবর্তন করার দাবিতে ১৩ সংগঠনের মানববন্ধন
মানববন্ধন / কদম রসূল সেতুর মুখ পরিবর্তন করার দাবিতে ১৩ সংগঠনের মানববন্ধন
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ কদম রসূল সেতুর নকশা যথাযথ সমীক্ষা এবং সংশোধন পূর্বক পশ্চিম অংশের মুখ পরিবর্তন করার দাবিতে আবারও কালিরবাজার, দিগুবাবু বাজার ব্যবসায়ী, শিক্ষা – প্রতিষ্ঠান এবং এলাকাবাসীসহ ১৩টি সংগঠন মানববন্ধন এবং বিক্ষোভ কর্মসূচি পালন করে।

আজ বুধবার ( ৩ সেপ্টেম্বর) কালিরবাজার ও ফল পট্টি সংলগ্ন নারায়ণগঞ্জ কলেজ এবং হাইস্কুল এলাকায় কালিরবাজার, দিগু বাবুবাজার ব্যবসায়ী, এলাকাবাসীসহ সাধারণ মানুষের অংশ গ্রহনে মানববন্ধন এবং বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন এমন সরূ এবং ব্যস্ততম সড়কে সেতু হলে অ্যাম্বুলেন্স যাওয়ার মতো রাস্তা থাকবে না। এখনই বর্তমানে এ সড়কে গাড়ি চালিয়ে চলাফেরা দূরের কথা পায়ে হেটে বাঁচা নিয়ে স্কুল ছুটি হলে যাওয়া অসম্ভব।

আমরা বেশ কিছু দিন যাবত এ সেতু নিয়ে বিভিন্ন সময়ে সংবাদ প্রকাশের মাধ্যমে আমাদের আশংকার কথা প্রকাশ করেছি। সিটিকরপোরেশন প্রশাসক বরাবর, জেলা প্রশাসক বরাবর এবং এলজিআরডি বরাবর স্মারকলিপি প্রদানের মাধ্যমে ভবিষ্যৎ দুর্ভোগ তুলে ধরেছি। সর্ব শেষ আমরা উক্ত এলাকার ১৩টি সংগঠনের পক্ষ থেকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মাধ্যমে উপদেষ্টা স্থানীয় সরকার মন্ত্রণালয় বরাবর আমাদের আশংকার কথা জানিয়েছি।

গত সপ্তাহে (মঙ্গলবার) নারায়ণগঞ্জ এনসিপির প্রতিনিধিরা সিটি করপোরেশনের সদ্য বিদায়ী প্রশাসকের সাথে সাক্ষাৎ করে নগরবাসীর জন্য কদম রসূল সেতুর পশ্চিম অংশের সংযোগ মুখ নিয়ে অসহনীয় দুর্ভোগ পোহাতে হবে অবগত করেন এবং সমাধানের জন্য তাদের পক্ষ থেকে প্রস্তাব উপস্থাপন করেন। সিটি করপোরেশন বাজেট ঘোষণা অনুষ্ঠান পরবর্তী “আমরা নারায়ণগঞ্জবাসী” নগরবাসীর আপত্তি প্রসঙ্গ তুলে ধরে কদম রসূল সেতুর পশ্চিম অংশের সংযোগ মুখ সিরাজউদ্দৌলা সড়ক দিয়ে না দিয়ে সেতুর লেন্ডিং ৫নং ঘাট হয়ে টার্মিনালে নামানোর সুপারিশ করে।

তারা তাদের বক্তব্যে বলেন, শহরের বৃহৎ দুইটা পাইকারী বাজার দিগুবাবু বাজার এবং কালিরবাজার সিরাজউদ্দৌলা সড়কের উপর অবস্থিত তার পাশাপাশি নারায়ণগঞ্জ হাইস্কুল, নারায়ণগঞ্জ কলেজ, মসজিদ মন্দির, পোষ্ট অফিস সহ বহু প্রতিষ্ঠান অবস্থিত।

মানববন্ধনে বক্তারা সাংবাদিকদের সামনে পরবর্তীতে কঠোর আনদোলনের সর্তক হুশিয়ার উচ্চারণ করেন।

উল্লেখ, দীর্ঘদিন যাবত কালিরবাজার ব্যবসায়ী, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ – মন্দির, এলাকাবাসীরা কদম রসূল সেতু নির্মানে যথাযথ সমীক্ষার অভাব রয়েছে অভিযোগ করে আসছিলেন। বর্তমান সেতুর নকশা অনুসারে, কদম রসূল সেতুর পশ্চিম অংশের ল্যাংডিং সংযোগ সিরাজউদ্দৌলা সড়ক হয়ে নারায়ণগঞ্জ কলেজের সামনে নামানো হবে। অথচ নারায়ণগঞ্জ কলেজের একশত মিটার পরেই ফলপট্টি এলাকায় রেল ক্রসিং অবস্থিত। রেল ক্রসিং এর কারনে প্রায় সময় ছোট ছোট দূর্ঘটনা ঘটে।

যানযটের কারনে ২০২১ সালের ২১শে ডিসেম্বর এমন এক মর্মান্তিক এই রেল ক্রসিং এর উপর আনন্দ বাস দূর্ঘটনায় ২ নিহত সহ বিশজন আহত হওয়ার ঘটনা ঘটে।

মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠানে ব্যবসায়ী হাজী মো নাজির খানের সভাপতিত্বে ও সাবেক কাউন্সিলর পদপ্রার্থী মো রবিন হোসেনের সঞ্চালনায় মূল বক্তব্য উপস্থাপন করেন, রফিউর রাব্বি,আহবায়ক নারায়ণগঞ্জ নাগরিক আন্দোলন, বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এ বি সিদ্দিক, সভাপতি নারায়ণগঞ্জ নাগরিক কমিটি। উপস্থিত বক্তব্য রাখেন কালিরবাজার ঔষধ মার্কেট ব্যবসায়ী আকবর হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন ডা. সাইফুল ইসলাম, ব্যবসায়ী হাজী মোতালেব হোসেন, ব্যবসায়ী শফিউদ্দিন আহম্মেদ, হাজী শারজাহান, হাজী আবদুল কাদের, সমীর চন্দ্র চক্রবর্তী, ব্যবসায়ী তানভীর হোসেন, অপু চৌধুরী, জুয়েল হোসেন, জাগ্রত নারায়ণগঞ্জ যুগ্ম সাধারণ সম্পাদক মো সুমন, জাগ্রত নারায়ণগঞ্জ মহানগর সভাপতি অয়ন আহমেদ সহ প্রমুখ। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...