নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফতুল্লা থানা বিএনপি’র উদ্যোগে বিশাল র‍্যালী
র‍্যালী / ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফতুল্লা থানা বিএনপি’র উদ্যোগে বিশাল র‍্যালী
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফতুল্লা থানা বিএনপি উদ্যোগে বিশাল র্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৩ সেপ্টেম্বর) বিকেলে ফতুল্লার রিয়া গোপ (সাবেক খান সাহেব ওসমান আলী) স্টেডিয়ামের সামনে থেকে ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বারি ভূঁইয়ার নেতৃত্বে এ র্যালিটি বের করা হয়।

র্যালিতে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রং বেরংয়ের ব্যানার ফ্যাস্টুন, প্লাকার্ড, শত শত দলীয় ও জাতীয় পতাকাশোভাপায়। এছাড়া ডাক-ঢোল ও ডিজে সাউন্ড সিস্টেম র্যালিকে করে তোলে আরও বর্ণিল। র্যালিটি স্টেডিয়াম এলাকা থেকে শুরু হয়ে ঢাকা-নারায়ণগঞ্জ লিঙ্ক রোড হয়ে জেলা প্রশাসক কার্যালয় সংলগ্ন এলাকায় গিয়ে শেষ হয়।
এর আগে র্যালিপূর্ব আলোচনা সভায় শহিদুল ইসলাম টিটু বলেন, আগামী দিনে আমাদের নেতা তারেক রহমান যে কোন নির্দেশনা দেয়ার সাথে সাথে পূর্বের মত ফতুল্লা থানা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা রাজপথে আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়বো এবং আমাদের দাবি আদায় করে ছাড়বো।


তিনি আরও বলেন, বাংলাদেশে আবার নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। ইনশাআল্লাহ্ আমরা যে কোন ষড়যন্ত্র আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে রাজপথে মোকাবিলা করে আগামীতে একটি সুষ্ঠু নির্বাচন দেয়ার জন্য সরকারকে বাধ্য করবো।
উক্ত র্যালিতে এ সময় উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক রুহুল আমিন সিকদার, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, ফতুল্লা থানা বিএনপির কোষাধ্যক্ষ নজরুল ইসলাম মাদবর, যুবদল নেতা ফরিদ আহমেদ, জেলা শ্রমিক দলের সভাপতি মন্টু মেম্বার ও ছাত্রদল নেতা দোলনসহ প্রমূখ। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...