নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   মহানগর   ফতুল্লায় ধর্ষণের পর হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার
ফতুল্লায় ধর্ষণের পর হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ  ফতুল্লার  বক্তাবলী পূর্ব লক্ষীনগরে শিশু গণ-ধর্ষণের পর হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী ডলি বেগম (৫০)’কে গ্রেফতার করেছে র‌্যাব-১১।  সে দীর্ঘদিন পলাতক ছিল।আজ ৮ নভেম্বর সোমবার দুপুরে  র‌্যাব-১১, আদমজীনগর সদর দপ্তরের এএসপি সহকারী পরিচালক মিডিয়া অফিসার মোঃ রিজওয়ান সাঈদ জিকু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা কার্যক্রম বৃদ্ধি ও তথ্যপ্রযুক্তির সহায়তায় দগণ-ধর্ষণ ও হত্যার সাথে জড়িত দীর্ঘদিন পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী ডলি বেগম (৫০)’কে সনাক্ত ও তার অবস্থান নিশ্চিত করা হয়। ০৭ নভেম্বর রাতে রাজবাড়ী জেলার সদর থানা সজ্জনকান্দা এলাকায় র‌্যাব-১১ এর একটি দল আভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। সম্প্রতি এ হত্যা মামলায় আদালত ০৪ জন আসামীকে মৃত্যুদন্ড, ০১ জন আসামী ডলি বেগমকে যাবজ্জীবন সাজা ও ০১ জনকে বেকসুর খালাসের আদেশ প্রদান করে। এই গণ-ধর্ষণ ও হত্যার সাথে জড়িত সন্দেহে আসামী ডলি বেগমকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেন এবং উক্ত গ্রেফতারকৃত আসামী বিজ্ঞ আদালতে ফৌজদারী কার্যবিধি ১৬৪ ধারা মোতাবেক জবানবন্দিতে উক্ত ঘটনার সাথে জড়িতদের নাম প্রকাশ করেন। পরবর্তীতে এই ঘটনার সাথে জড়িত আরো ০৫ জন আসামীদের গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। আসামী ডলি বেগম পরবর্তীতে আদালত থেকে জামিন নিয়ে পালিয়ে যায়। গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য থানার অফিসার ইনচার্জ এর নিকট হস্তান্তর করা হয়েছে।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...