নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   মহানগর   শারদীয় দুর্গাপূজা উদযাপনে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির প্রস্তুতিমূলক সভা
প্রস্তুতি সভা / শারদীয় দুর্গাপূজা উদযাপনে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির প্রস্তুতিমূলক সভা
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবে পালনের লক্ষ্যে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে এক প্রস্তুতিমূলক ও কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় শহরের আমলাপাড়া হোসিয়ারী সমিতির কমিউনিটি সেন্টারের নিচতলায় এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সারা বাংলাদেশের জেলা ও মহানগরের নেতৃবৃন্দের কাছে চিঠি পাঠিয়েছেন। নির্দেশনায় তিনি পরিষ্কারভাবে উল্লেখ করেছেন—দেশের যেকোনো স্থানে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। কেউ যদি দলের শৃঙ্খলা ভঙ্গ করে বা উসকানিমূলক কাজে জড়িয়ে পড়ে, তবে তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, আগামী ২৮ সেপ্টেম্বর থেকে দুর্গোৎসব শুরু হয়ে ২ অক্টোবর পর্যন্ত চলবে। দুর্গা বিসর্জনের দিন পর্যন্ত প্রতিটি পূজা মণ্ডপে বিএনপির পক্ষ থেকে কমপক্ষে ১০ জন করে কর্মী সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্বে থাকবেন।নারায়ণগঞ্জ মহানগরে বন্দর উপজেলা সহ মোট ৮২টি পূজা মণ্ডপ রয়েছে। আমরা প্রতিটি মণ্ডপে নজরদারি নিশ্চিত করব যাতে পূজার আনন্দ বিন্দুমাত্র বিঘ্নিত না হয়। মহানগর বিএনপির আহ্বায়ক এড. মোঃ সাখাওয়াত হোসেন খানের সভাপতিত্বে ও সদস্য সচিব এড. মোঃ আবু আল ইউসুফ খান টিপু’র সঞ্চালনায় প্রস্তুতিমূলক ও কর্মীসভায় মহানগর বিএনপির বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...