নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   প্রতিষ্ঠাবার্ষিকীতে মহানগর ছাত্রদলের রক্তদান ও ফ্রী মেডিকেল ক্যাম্পিং
প্রতিষ্টাবার্ষিকী / প্রতিষ্ঠাবার্ষিকীতে মহানগর ছাত্রদলের রক্তদান ও ফ্রী মেডিকেল ক্যাম্পিং
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নগরীতে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান ও ফ্রী মেডিকেল ক্যাম্পিং অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭শে সেপ্টেম্বর) বিকেলে চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ স্বেচ্ছায় রক্তদান ও ফ্রী মেডিকেল ক্যাম্পিং অনুষ্ঠিত হয়।

 

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ। এসময় অধ্যাপক মামুন মাহমুদ এ সময় বলেন, গত ১৭ বছর আমরা যে নিপিড়ন নির্যাতন সহ্য করেছি, তারপরও আমরা সামাজিক কার্যক্রমের মধ্য দিয়ে মানুষের মাঝে ফিরে এসেছি। আমরা সবসময় সামাজিক কার্যক্রমের মাধ্যমে মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। মানুষের ভোটের অধিকারের জন্যই তো আমরা লড়াই সংগ্রাম করেছি, মানুষের অধিকার আদায়ের সংগ্রামে আমাদের হাজার হাজার ছাত্র-যুবক প্রাণ দিয়েছে এবং এখনো দিয়ে যাচ্ছে। আমরা এখনো জনগণের ভোটের অধিকার আদায়ের জন্য রাজপথে মিটিং মিছিল করছি। বাংলাদেশে গণতান্ত্রিক আন্দোলনের একমাত্র শক্তি বাংলাদেশের জাতীয়তাবাদী দল, স্বাধীনতার চেতনায় বিশ্বাসী একমাত্র দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, ২৪এর চেতনায় বিশ্বাসী একমাত্র দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল।

তিনি আরও বলেন, সামনে দুর্গা পূজা অনুষ্ঠিত হবে। দূর্গা পূজা উপলক্ষে সমগ্র বাংলাদেশে আমাদের দলের চেয়ারম্যান এর পক্ষ থেকে আর্থিক উপহার বিতরণ করা হচ্ছে। বিএনপি সবসময় সামাজিক কর্মসূচি পালন করে থাকে যেমন যেখানে রাস্তা নেই আমরা সেখানে রাস্তা করে দিচ্ছি, যেখানে পূজায় যাওয়ার জন্য লাইট নাই, সেখানে আমরা লাইট লাগিয়ে দিচ্ছি। বিভিন্ন পূজা মন্ডপে সিসি ক্যামেরার ব্যবস্থা করে দিচ্ছি। বাংলাদেশে আর কোন রাজনৈতিক দল আছে কি যারা এই ধরনের সামাজিক কর্মসূচি পালন করছে? আমার জানামতে পৃথিবীতে আর কোনো দল খুঁজে পাওয়া যাবেনা যারা বিএনপির মতো এভাবে সামাজিক কার্যক্রম করে থাকে।

নারায়ণগঞ্জ ব্লাড ব্যাংক এন্ড ট্রান্সফিউশন সেন্টারের সার্বিক সহোযোগিতায় দিনব্যাপী এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। এ সময় সাধারণ মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবাও প্রদান করা হয়।

নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সদ্য সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান ফারহান’র সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক এড. সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু সহ ছাত্রদলের বিভিন্ন নেতৃবৃন্দগণ। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...