নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   রাতের আঁধারে বসতঘর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ   |   চাঞ্চল্যকর মাকসুদা হত্যা মামলার ন্যায় বিচার চেয়ে লিখিত অভিযোগ   |   কাশীপুর হাসেমবাগে তথ্য সংগ্রহ করতে গেলে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা   |   বন্দর উপজেলায় নরমাল ডেলিভারি সংক্রান্ত স্বাস্থ্য উপকরণ বিতরণ    |   নারায়ণগঞ্জের সিনেপ্লেক্স ও সিনেস্কোপে চলছে দেশের ছবি ‘যাপিত জীবন’   |   ঐতিহ্যবাহি সাত দিনব্যাপি খাঁজা মঈনুদ্দিন চিশতী (রহ:) ওরশ মোবারকের প্রস্তুতি সভা    |   মোটরসাইকেল ও অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে ৬ মাসের শিশু সাইফান নিহত   |   আ’লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল   |   সব জল্পনা-কল্পনার অবসান এটাই ইসলামের সৌন্দর্য – আবুল কাউছার আশা   |   ৩৫ বছরের খরিদকৃত সম্পদ বাড়িঘর ভাঙচুর করে বেদখলের চেষ্টার অভিযোগ   |   জাতীয় সংহতি প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে – জেলা প্রশাসক   |   নতুন জিমখানায় মাদক কারবারির প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন   |   আমরা চাই আমাদের শ্রমিকরা যেন তাদের ন্যায্য অধিকার পায় – আজাদ   |   পৌরপিতা আলী আহাম্মদ চুনকার  চিশতি (রহঃ) ৪৩ তম পবিত্র ওরশ মোবারক    |   কেক কেটে আনন্দ মিছিল করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী পালন   |   ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের কর্মী সংগ্রহ অনুষ্ঠিত   |   গবাদিপশুর ঘাস রোপন করে দিনমজুরের জমি দখলের চেষ্টা   |   জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দোয়া মাহফিল   |   তোলারাম কলেজের শিক্ষার্থীদের পুনর্মিলনী নিয়ে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিয়   |   জাতীয় নিরাপদ সড়ক দিবসে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি  আলোচনা সভা
 প্রচ্ছদ   লীড নিউজ   পুলিশ যানজট সমস্যার কারন চিহ্নিত করেছে – জেলা পুলিশ সুপার
ট্রাফিক পুলিশকে বিশেষ নির্দেশনা / পুলিশ যানজট সমস্যার কারন চিহ্নিত করেছে – জেলা পুলিশ সুপার
  লীড নিউজ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সদস্যদের সাথে জেলা পুলিশ সুপারের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সদস্যদের সাথে জেলা পুলিশ সুপারের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১২ টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের নিউজরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় পুলিশ সুপার মোহাম্মদ জসিমউদদীন সাংবাদিকদের সাথে পারস্পরিক সহযোগিতা, তথ্য বিনিময় এবং সামাজিক শৃঙ্খলা রক্ষায় গণমাধ্যমের ইতিবাচক ভূমিকার কথা উল্লেখ করে বলেছেন, নারায়ণগঞ্জ পুলিশ সুপার জসীম উদ্দিন বলেছেন, নারায়ণগঞ্জের মানুষের অন্যতম প্রধান সমস্যা যানজট নিরসনে সমস্যার কারন চিহ্নিত করেছে পুলিশ। যানজট নিরসন করতে পুলিশ ইতিমধ্যে কাজ শুরু করেছে। এ বিষয়ে ট্রাফিক পুলিশকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।
নারায়ণগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে সার্বিক দিক বিবেচনা করে পুলিশ কাজ শুরু করেছে। মাদক, ছিনতাই,ডাকাতি, কিশোর গ্যাং রাহাযানি সন্ত্রাসী কর্মকান্ড জিরো ট্রলারেন্সে আনতে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। পরিচ্ছন্ন শান্তিপূর্ণ নারায়ণগঞ্জ গড়ে তুলতে পুলিশ বদ্ধপরিকর। এ কাজে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেছেন পুলিশ সুপার। এসময় উপস্থিতি ছিলেন
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাসমিন আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ইসরাত জাহান, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মোঃ সোহেল রানা, অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মোঃ হাসিনুজ্জামান।
নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু সাউদ মাসুদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টির সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফজলুল হক রুমন রেজা, সংবাদের সিনিয়র রিপোর্টার সালাম জুবায়ের, প্রেস ক্লাবের বর্তমান কমিটির সদস্য আবদুস সালাম-মাহফুজুর রহমান-আনিছুর রহমান জুয়েল, প্রেসক্লাবের সহ-সভাপতি বিল্লাল হোসেন রবিন,


সাবেক সাধারণ সম্পাদক নাফিজ আশরাফ-রফিকুল ইসলাম জীবন, সিনিয়র সাংবাদিক সাইদুজ্জামান,নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সদস্য তমিজউদদীন, দিনকালের প্রতিনিধি এম আর কামাল, বৈশাখী টিভির জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম রফিক, রুপালী বাংলাদেশের প্রতিনিধি দিলীপ মন্ডল, সংবাদের ফটো সাংবাদিক প্রনব কৃষ্ণ রায়, ইন্ডিপেন্ডেন্ট টিভির নারায়ণগঞ্জ প্রতিনিধি হাসান উল রাকিব, সাংবাদিক শফিকুল ইসলাম সোহেল, আমাদের সময় ও এখন টিভির প্রতিনিধি এমরান আলী সজীব, ডিবিসি ও আজকের প্রতিকার নারায়ণগঞ্জ প্রতিনিধি সাবিত আল হাসান, ভোরের কাগজের নারায়ণগঞ্জ প্রতিনিধি সায়েম। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...