নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   আজিজুল হক রহঃ এর ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল   |   নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে
 প্রচ্ছদ   মহানগর   ডেঙ্গু নিয়ন্ত্রণে এনসিসি’র বিশেষ অভিযান ১০ হাজার টাকা জরিমানা
অভিযান / ডেঙ্গু নিয়ন্ত্রণে এনসিসি’র বিশেষ অভিযান ১০ হাজার টাকা জরিমানা
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন। এরই অংশ হিসেবে গতকাল মঙ্গলবার (০৭ অক্টোবর) ১৪ নং ওয়ার্ডের দেওভোগ লক্ষ্মী নারায়ণ আখড়া ও ডি এন রোড গোয়ালপাড়া এলাকায় একযোগে মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়।

একই সাথে ডেঙ্গু হটস্পট চিহ্নিত স্থানগুলো পরিদর্শন করা হয় এবং ডেঙ্গুর লার্ভা জন্মানোর স্থানসমূহে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। অভিযানে বিভিন্ন স্থানে জমে থাকা পানিতে এডিস মশার লার্ভার উপস্থিতি পাওয়া যায়। এসময় সংশ্লিষ্টদের সতর্ক করা হয় এবং চৌধুরী কমপ্লেক্সের নির্মানাধীন ভবনের ডেভেলপারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে ড্রেন ও নর্দমার ময়লা পরিষ্কার ও মশার ওষুধ প্রয়োগ করা হয়। ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করা হয়।

তাদের নিজ নিজ বাড়ি ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য অনুরোধ জানানো হয়। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়, ডেঙ্গু প্রতিরোধে সকলের সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত জরুরি। অভিযানের বিষয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন বলেন, ডেঙ্গু যেন মহামারি আকারে ছড়িয়ে না পড়ে, সেটা যেন আমরা নিয়ন্ত্রণে রাখতে পারি– সেজন্যই আমাদের এ বিশেষ অভিযান। তিনি আরও বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে সবচেয়ে বেশি প্রয়োজন জনগণের অংশগ্রহণ। স্থানীয় বাসিন্দাদের অংশগ্রহণ ব্যতিত বিশাল জনসংখ্যার এই সিটিতে ডেঙ্গু নিয়ন্ত্রণ ও বর্জ্য ব্যবস্থাপনা সম্ভব নয়। আমরা যদি নিজেরা সচেতন হই, অন্তত নিজের আঙিনা নিজে পরিষ্কার করি তাহলে ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণ করা সম্ভব।এই অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।অভিযানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (রাজস্ব শাখা) মোঃ নাজমূল হুদা, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মশক নিধন সুপারভাইজার ইদ্রিস আলী, স্বাস্থ্য বিভাগের স্যানিটারি ইন্সপেক্টর শ্যামলী সাহা ও সাখাওয়াত হোসেন সুমন। এছাড়াও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় ওয়ার্ড সচিব মোঃ ইমরান হোসেন জিসান উপস্থিত ছিলেন।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...