নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   নারায়ণগঞ্জবাসীর উন্নয়নে সবসময় কাজ করে যাবো – মাসুদুজ্জামান মাসুদ 
সৌজন্য সাক্ষাৎ / নারায়ণগঞ্জবাসীর উন্নয়নে সবসময় কাজ করে যাবো – মাসুদুজ্জামান মাসুদ 
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ-৫ আসনের মনোনয়ন প্রত্যাশী ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক মাসুদুজ্জামান মাসুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ হোসিয়ারি অ্যাসোসিয়েশনের সভাপতি বদিউজ্জামান বদুসহ সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ।

মঙ্গলবার  এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মাসুদুজ্জামান মাসুদকে নারায়ণগঞ্জের ক্রীড়া ও সামাজিক উন্নয়ন কর্মকাণ্ডে তাঁর দীর্ঘদিনের অবদানকে স্বীকৃতি জানিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
সাক্ষাৎকালে বাংলাদেশ হোসিয়ারি অ্যাসোসিয়েশনের সভাপতি বদিউজ্জামান বদু বলেন, নারায়ণগঞ্জের ক্রীড়া অঙ্গনসহ সামাজিক উন্নয়নে মাসুদুজ্জামান মাসুদের ভূমিকা অনন্য। আগামীতে তিনি বৃহত্তর পরিসরে মানুষের কল্যাণে কাজ করবেন বলে আমরা প্রত্যাশা করি।
এসময় মাসুদুজ্জামান মাসুদ নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে বলেন, নারায়ণগঞ্জবাসীর উন্নয়ন ও অধিকার রক্ষায় আমি সবসময় সেবামূলক কাজ করে যাবো। আপনাদের সহযোগিতা আমার অনুপ্রেরণা।
সৌজন্য সাক্ষাতে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ হোসিয়ারি অ্যাসোসিয়েশনের পরিচালক দুলাল মল্লিক, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর খান সেন্টু সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...