নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   ১০ অক্টোবর নারায়ণগঞ্জে সমাবেশে আসছে আল্লামা মামুনুল হক
মতবিনিময় সভা / ১০ অক্টোবর নারায়ণগঞ্জে সমাবেশে আসছে আল্লামা মামুনুল হক
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ আগামী ১০ অক্টোবর বাংলাদেশ খেলাফত মজলিস নারায়ণগঞ্জ জেলা ও মহানগর এর উদ্যোগে আয়োজিত গণ সমাবেশ সফল করার লক্ষে স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮ অক্টোবর) দুপুর ১২ টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাব ভবনের দিতয়িতলায় সিনামুন নেষ্টুরেন্টে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মহানগর সহ-সভাপতি মাওলানা মীর আহমাদুল্লাহর সঞ্চালনায় সভার শুরুতে গণ সমাবেশের সার্বিক দিক তুলে ধরেন মহানগর সভাপতি মাওলানা মামূনুর রশীদ।উদ্বোধনী বক্তব্যে মাওলানা মামূনুর রশীদ বলেন, বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থা, মানুষের মৌলিক অধিকার রক্ষায় শুধু ব্যর্থই নয়, জনদুর্ভোগ এবং জুলুমেরও কারণ। এই বাস্তবতায় দীর্ঘ নিপীড়নের পথ মারিয়ে বহু জীবন ও রক্তের বিনিময়ে জুলাই অভ্যুত্থানের মাধ্যমে যে গণআকাঙ্ক্ষা তৈরি হয়েছে তা পূরণের জন্য প্রয়োজন আমূল পরিবর্তন এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত।

এই প্রত্যাশা পূরণের লক্ষ্যে, জুলাই সনদ বাস্তবায়ন, শাপলা চত্বরে গণহত্যাসহ সকল হত্যাকাণ্ডের বিচার, প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ ও খেলাফত প্রতিষ্ঠার দাবিতে বাংলাদেশ খেলাফত মজলিস নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আগামী ১০ অক্টোবর ২০২৫ইং শুক্রবার, বিকাল তিনটায় নারায়ণগঞ্জের ঐতিহাসিক ডি.আই.টি চত্বরে গণ সমাবেশের ডাক দিয়েছে। তিনি আরও বলেন, উক্ত গণ সমাবেশে জাতির উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন, আন্তর্জাতিক ব্যক্তিত্ব, সময়ের দিকপাল আমীরে মজলিস আল্লামা মামুনুল হক। আরো বক্তব্য রাখবেন কেন্দ্রীয় মহাসচিব মাওলানা জালাল উদ্দিন আহমদসহ জাতীয় নেতৃবৃন্দ। আমরা বিশ্বাস করি, এই গণ সমাবেশটি হবে নারায়ণগঞ্জবাসীর জন্য এক আলোড়ন সৃষ্টিকারী সমাবেশ। যা তাদের ভাগ্য পরিবর্তনে বিরাট ভূমিকা রাখবে।” সাংবাদিকদের উদ্দেশ্য মাওলানা মামূনুর রশীদ বলেন, “আপনারা হলেন সময়ের দর্পণ। আমরা আপনাদের মাধ্যমে নারায়ণগঞ্জসহ দেশবাসীকে উদাত্ত আহবান করছি- ১০ তারিখের গণ সমাবেশকে সফল করার জন্য দলমত নির্বিশেষে সকলেই যোগদান করবেন। মতবিনিময় সভার প্রশ্নোত্তর পর্বে আগামী নির্বাচনে বাংলাদেশ খেলাফত মজলিস কোনো জোটে যাওয়া প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মাওলানা মামূনুর রশীদ বলেন, “আমাদের আমীরে মজলিস ইতোমধ্যে সংবাদ সম্মেলন করে জানিয়েছেন, বাংলাদেশ খেলাফত মজলিস এখনো এককভাবে নির্বাচন করার জন্য কাজ করে যাচ্ছে। কোনো জোটের সাথে যুক্ত হওয়ার সিদ্ধান্ত হলে, আপনাদেরকে পরবর্তীতে জানানো হবে। পি. আর সম্পর্কে দলটির অবস্থান জানতে চাইলে, মাওলানা মামূনুর রশীদ আরও বলেন, “বাংলাদেশ খেলাফত মজলিস উচ্চ কক্ষে পি.আর পদ্ধতির দাবি জানিয়েছে। উক্ত মতবিনিময় সভায় এ সময় আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত মজলিস নারায়ণগঞ্জ জেলা সভাপতি মাওলানা ওবায়দুল কাদের নদভী, জেলা সেক্রেটারি মাওলানা এমদাদুল্লাহ, মহানগর সহ-সভাপতি মুহা. নুরে আলম, সহ-সাধারণ সম্পাদক মাওলানা রবিউল ইসলাম, যুব মজলিস সভাপতি মাওলানা ফাতীহ মুহাম্মদ সোলাইমানসহ অন্যান্য নেতৃবৃন্দ। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...