নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   আজিজুল হক রহঃ এর ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল   |   নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে
 প্রচ্ছদ   মহানগর   জাকির খানের রোগ মুক্তি কামনায় বাদ জুম্মা জেলার ৩শ মসজিদে দোয়া
বিশেষ দোয়া / জাকির খানের রোগ মুক্তি কামনায় বাদ জুম্মা জেলার ৩শ মসজিদে দোয়া
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ জেলা সাবেক ছাত্রদলের সফল জনপ্রিয় সভাপতি ও মহানগর বিএনপি নেতা জাকির খানের রোগমুক্তি কামনায় নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পাড়া মহল্লার মোট ৩০০ মসজিদে দোয়া কামনা করা হয়েছে।

শুক্রবার ১৭ অক্টোবর বাদ জুমা নামাজের পরে জাকির খানের রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।
দোয়া মাহফিলে ইমামগণ জাকির খানের দ্রুত আরোগ্য কামনা করে আল্লাহর দরবারে মোনাজাত করেন। এসময় উপস্থিত মুসল্লিরা তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া প্রার্থনা করেন।
দোয়া মাহফিলে স্থানীয় বিএনপি,  যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। তারা বলেন, জাকির খান সবসময় দলের কর্মী ও সাধারণ মানুষের পাশে থেকেছেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন।”
সম্প্রতি মহামারি ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়ায় নারায়ণগঞ্জ জেলা সাবেক ছাত্রদল সভাপতি ও  মহানগর বিএনপি নেত জাকির খান বর্তমানে ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা প্রজন্ম দলের আহবায়ক সলিমুল্লাহ করিম সেলিম বলেছেন, সাবেক জনপ্রিয় যুবদল নেতা জাকির খানের রোগমুক্তি কামনায় নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পাড়া মহল্লার মোট ৩০০ মসজিদে দোয়া কামনা করা হয়েছে।
বর্তমানে জাকির খানের শারীরিক অবস্থা আগের চেয়ে একটু ভাল।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...