নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   পুলিশ সোর্স পরিচয়ে তুষারের শেল্টারে মাদক খোকনের মাদক ব্যবসা জমজমাট
মাদক ব্যাবসা / পুলিশ সোর্স পরিচয়ে তুষারের শেল্টারে মাদক খোকনের মাদক ব্যবসা জমজমাট
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ২ নভেম্বর, ২০২৫

বন্দর প্রতিবেদকঃ জেলা গোয়েন্দা পুলিশ ডিবি সোর্স পরিচয়ে প্রভাব খাটিয়ে তুষারের শেল্টারে ফতুল্লার মাসদাইর গোয়াইল্লাখাল এলাকার মাদক সম্রাট মাহামুদুর রহমান খোকনের মাদক ব্যবসা বেশ জমে উঠেছে বলে অভিযোগ পাওয়া গেছে ।

স্থানীয়রা জানিয়েছে, পুলিশি অভিযান না থাকার কারনে ওই এলাকার মৃত মফিজুল মিয়ার  মাদক ছেলে ব্যবসায়ী মাহামুদুর রহমান খোকনের  মাদক বিক্রি  ব্যাপক ভাবে বৃদ্ধি পায়। তার  মাদক স্পটে  হাত বারালেই পাওয়া যাচ্ছে মরন নেশা ইয়াবা, হেরোইন, ফেন্সিডিল ও গাঁজাসহ নানা প্রকার মাদকদ্রব্য। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলে মাদক বেঁচাকেনা।  মাদকের ভয়াবহতা বেড়ে যাওয়ার কারনে মাসদাইর গোয়াইল্লা খালসহ বিভিন্ন স্থানে চুরি ও ছিনতাইয়ের ঘটনা ব্যাপক ভাবে বৃদ্ধি পেয়েছে। সে সাথে আইন শৃঙ্খলার ব্যাপক অবনতি ঘটছে ।

নাম প্রকাশ না করার শর্তে এলাকাবাসী আরো জানায়, মাদক ব্যবসায়ী মাহামুদুর রহমান খোকন র্শীষ মাদক ব্যবসায়ী বন্দুক শাহীনের ঘনিষ্ঠ সহযোগী।
সরকার পতনের পর অর্থাৎ ৫ আগস্টের পর থেকে উল্লেখিত এলাকার চিহৃিত মাদক ব্যবসায়ী খোকন এক চাটিয়ে মাদক ব্যবসা করে রাতারাতি আঙ্গুল ফুলে কলাগাছ বনে গেছে। পুলিশিং কার্যক্রম সিথিল থাকার কারনে প্রতিটি মাদকস্পটে প্রকাশ্যে চলছে মাদক ব্যবসা। এ অবস্থা থেকে পরিত্রান পাওয়ার জন্য উল্লেখিত যৌথ বাহিনী জরুরী হস্তক্ষেপ কামনা করেছে  সচেতন মহল।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...