নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   কাশীপুর হাসেমবাগে তথ্য সংগ্রহ করতে গেলে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা   |   বন্দর উপজেলায় নরমাল ডেলিভারি সংক্রান্ত স্বাস্থ্য উপকরণ বিতরণ    |   নারায়ণগঞ্জের সিনেপ্লেক্স ও সিনেস্কোপে চলছে দেশের ছবি ‘যাপিত জীবন’   |   ঐতিহ্যবাহি সাত দিনব্যাপি খাঁজা মঈনুদ্দিন চিশতী (রহ:) ওরশ মোবারকের প্রস্তুতি সভা    |   মোটরসাইকেল ও অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে ৬ মাসের শিশু সাইফান নিহত   |   আ’লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল   |   সব জল্পনা-কল্পনার অবসান এটাই ইসলামের সৌন্দর্য – আবুল কাউছার আশা   |   ৩৫ বছরের খরিদকৃত সম্পদ বাড়িঘর ভাঙচুর করে বেদখলের চেষ্টার অভিযোগ   |   জাতীয় সংহতি প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে – জেলা প্রশাসক   |   নতুন জিমখানায় মাদক কারবারির প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন   |   আমরা চাই আমাদের শ্রমিকরা যেন তাদের ন্যায্য অধিকার পায় – আজাদ   |   পৌরপিতা আলী আহাম্মদ চুনকার  চিশতি (রহঃ) ৪৩ তম পবিত্র ওরশ মোবারক    |   কেক কেটে আনন্দ মিছিল করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী পালন   |   ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের কর্মী সংগ্রহ অনুষ্ঠিত   |   গবাদিপশুর ঘাস রোপন করে দিনমজুরের জমি দখলের চেষ্টা   |   জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দোয়া মাহফিল   |   তোলারাম কলেজের শিক্ষার্থীদের পুনর্মিলনী নিয়ে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিয়   |   জাতীয় নিরাপদ সড়ক দিবসে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি  আলোচনা সভা   |   যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা যুবদলের আনন্দ র‍্যালী ও সমাবেশ   |   যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মহানগর যুবদলের র‍্যালী সমাবেশ
 প্রচ্ছদ   মহানগর   এইচএসসি পরিক্ষায় ফলাফল বিপর্যয়ের কারণ ও উত্তরণে মতবিনিময় সভা
মতবিনিময় সভা / এইচএসসি পরিক্ষায় ফলাফল বিপর্যয়ের কারণ ও উত্তরণে মতবিনিময় সভা
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ  এইচএসসি ও সমমনা পরিক্ষা-২০২৫ এ ফলাফল বিপর্যয়ের কারণ ও উত্তরণে করনীয় সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ৪ নভেম্বর দুপুরে নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির থিয়েটার হলে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব শোয়াইব আহমেদ খান।

এসময় বক্তারা বলেন, “আমাদের শিক্ষকদের মধ্যেও অধিক উপার্জনের প্রবণতা দেখা যাচ্ছে। আবার অভিভাবকদের মধ্যেও এক ধরনের অশুভ প্রতিযোগিতা ছিল- কার সন্তান কত ভালো রেজাল্ট করছে, তা নিয়েই তারা বেশি ভাবতেন । কিন্তু সন্তান ভালো মানুষ হচ্ছে কিনা, সে বিষয়টি বিবেচনায় আসত না। আমরা দেখেছি প্রশ্ন ফাঁসের মতো একটি বিপর্যয় ও অটো পাস। এগুলো যদি ভালো রেজাল্টের কারণ হয়ে থাকে, তাহলে আমাদের চিন্তা করতে হবে- এটাকে আমরা আসলেই ভালো বলতে পারি কিনা।
বক্তৃতারা আরও বলেন, আমরা একাডেমিক পড়াশোনার ওপর খুব বেশি জোর দেই। অথচ বর্তমান প্রযুক্তিনির্ভর যুগে ফেসবুক, অ্যাপেল ও মাইক্রোসফটের প্রতিষ্ঠাতারা বিশ্ববিদ্যালয় থেকে ড্রপ আউট ছিলেন। তাই শুধু একাডেমিক রেজাল্টের ওপর ভিত্তি করে সবকিছু বিবেচনা করা ঠিক নয়।
জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে এসময় সভায় গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির ও উপসচিব সাবিনা ইয়াসমিন, জেলা সিভিল সার্জন ডা. এ এফ এম মুশিউর রহমান, নারায়ণগঞ্জ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও শিক্ষাবিদ ড. রুমন রেজা, বিকেএমইএ’র সভাপতি মোহাম্মদ হাতেম, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আবু সাউদ মাসুদ, সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি, মহানগর জামায়াতের সাবেক আমীর মাওলানা মঈনুদ্দিন আহমাদ,
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব, মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব আবদুল্লাহ আল আমিন, ইসলামী আন্দোলন মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ সহ বিভিন্ন রাজনৈতিক ও সরকারী কর্মকর্তা। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...