নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   কাশীপুর হাসেমবাগে তথ্য সংগ্রহ করতে গেলে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা   |   বন্দর উপজেলায় নরমাল ডেলিভারি সংক্রান্ত স্বাস্থ্য উপকরণ বিতরণ    |   নারায়ণগঞ্জের সিনেপ্লেক্স ও সিনেস্কোপে চলছে দেশের ছবি ‘যাপিত জীবন’   |   ঐতিহ্যবাহি সাত দিনব্যাপি খাঁজা মঈনুদ্দিন চিশতী (রহ:) ওরশ মোবারকের প্রস্তুতি সভা    |   মোটরসাইকেল ও অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে ৬ মাসের শিশু সাইফান নিহত   |   আ’লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল   |   সব জল্পনা-কল্পনার অবসান এটাই ইসলামের সৌন্দর্য – আবুল কাউছার আশা   |   ৩৫ বছরের খরিদকৃত সম্পদ বাড়িঘর ভাঙচুর করে বেদখলের চেষ্টার অভিযোগ   |   জাতীয় সংহতি প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে – জেলা প্রশাসক   |   নতুন জিমখানায় মাদক কারবারির প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন   |   আমরা চাই আমাদের শ্রমিকরা যেন তাদের ন্যায্য অধিকার পায় – আজাদ   |   পৌরপিতা আলী আহাম্মদ চুনকার  চিশতি (রহঃ) ৪৩ তম পবিত্র ওরশ মোবারক    |   কেক কেটে আনন্দ মিছিল করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী পালন   |   ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের কর্মী সংগ্রহ অনুষ্ঠিত   |   গবাদিপশুর ঘাস রোপন করে দিনমজুরের জমি দখলের চেষ্টা   |   জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দোয়া মাহফিল   |   তোলারাম কলেজের শিক্ষার্থীদের পুনর্মিলনী নিয়ে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিয়   |   জাতীয় নিরাপদ সড়ক দিবসে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি  আলোচনা সভা   |   যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা যুবদলের আনন্দ র‍্যালী ও সমাবেশ   |   যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মহানগর যুবদলের র‍্যালী সমাবেশ
 প্রচ্ছদ   মহানগর   বিডিএস জরিপে ব্যক্তিগত সম্পত্তি রাস্তা হিসেবে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে মানববন্ধন
মানববন্ধন / বিডিএস জরিপে ব্যক্তিগত সম্পত্তি রাস্তা হিসেবে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে মানববন্ধন
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ভুমিদস্যু সিন্ডিকেট জাল-জালিয়াতী ও অর্থের বিনিময়ে বিডিএস ভূমি জরিপে ব্যাক্তিগত পত্রিক সম্পত্তি রাস্তা হিসেবে অন্তর্ভূক্ত করার প্রতিবাদে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা। রবিবার (৯ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ আদালত পাড়ায় এ মানববন্ধন করেছে ভুক্তভোগীরা। পরে জেলা প্রশাসক বরাবর একটি আবেদন জমা দেন তারা।

এসময় বক্তব্য রাখেন, ভুক্তভোগী এমরান হোসেন, আনোয়ারা বেগম ও নিপা বেগম।
মানববন্ধনে এমরান হোসেন তার বক্তব্যে বলেন, আমার সিদ্ধিরগঞ্জ থানাধীন খোর্দ্দঘোষপাড়া মৌজার ১১২নং আর.এস দাগে পত্রিক সম্পত্তি রয়েছে। বিডিডিএল নামক একটি কোম্পানী ২০২২ সালে জোর পূর্বক অসৎ উদ্দেশ্যে ১১১ নং দাগে রাস্তা করার জন্য আমার ১১২নং দাগের ভূমি হতে এক শতাংশ ভূমি সিটি কর্পোরেশনের ড্রেন করার জন্য আমাকে সাজু ডেভেলপারসহ নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি এর সঙ্গীয় সন্ত্রাসী শাহজালাল বাদলসহ অজ্ঞাত সন্ত্রাসী লোকজন অস্ত্রের মুখে জিম্মি করে আমার জমির উপর দিয়ে ড্রেন করে জোর পূর্বক এক শতাংশ জমি আত্মসাৎ করে।

তখন আমি ৩নং ওয়ার্ড শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক হওয়াতে উক্ত বিষয়ে কিছুই করতে পারি নাই। ২০২৫ সালের মার্চ মাসে যখন বিডিএস জরিপ শুরু হয় তখন আমি উক্ত বিষয়টি তাহাদেরকে অবগত করি এবং উক্ত বিষয়ে মানববন্ধন করি। কিন্তু তাতেও কোন প্রতিকার পাই নাই। এমতাবস্থায় আমার পত্রিক সম্পত্তি রক্ষার জন্য জেলা প্রশাসক মহোদয়ের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...