নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   উদাসীনতায় বন্দর ২০নং ওয়ার্ডের ১০০ফিট সড়কে ময়লা-আবর্জণার স্তূপ 
উদাসীনতা / উদাসীনতায় বন্দর ২০নং ওয়ার্ডের ১০০ফিট সড়কে ময়লা-আবর্জণার স্তূপ 
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

বন্দর প্রতিবেদকঃ  বন্দরে ময়লা-আবর্জণায় ছেয়ে গেছে ২০নং ওয়ার্ডের ১০০ফিট রাস্তাটি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতার কারণে এক শ্রেণীর অসাধু লোকজন নির্বঘ্নে ওয়ার্ডের ১০০ফিট রাস্তা দখল করে বিভিন্ন অস্থায়ী ব্যবসা প্রতিষ্ঠান জুড়ে বসেছে। অন্যদিকে নিয়মিত ময়লা-আবর্জণা পরিস্কার না করায় ওয়ার্ডের প্রায় অর্ধ কিলোমিটার রাস্তা ময়লা-আবর্জনায় একাকার হয়ে আছে।

এসব ময়লা-আবর্জনা দিনের পর দিন স্তুপ আকারে পড়ে থাকায় ওইসকল রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার হাল্কা ও ভারী যানবাহণ চলাচলে বাধাগ্রস্ত হচ্ছে। একই কারণে পথচারী ও জনসাধারণকে স্বাস্থ্য ঝুঁকির মধ্যে আনাগোনা করতে হয়। অন্যান্য ওয়ার্ডের ন্যায় এই ওয়ার্ডেও কোন জনপ্রতিনিধি না থাকায় ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারণ কোন প্রতিকার চাইতে ব্যর্থ হচ্ছে। নাম প্রকাশ না করার শর্তে উক্ত ওয়ার্ডের জনৈক নারী জানান,সিটি কর্পোরেশন বড় বড় রাস্তা করেছে ঠিকই কিন্তু এগুলো রক্ষাবেক্ষনের কোন বালাই নেই।

পরিচ্ছন্নকর্মীরাও ঠিকমতো কাজকর্ম করেনা যে কারণে প্রতিদিনই ময়লা-আবর্জনা স্তুপ আকারে রাস্তায় রাস্তায় পড়ে থাকবে। কে বলবে এসব সমস্যার কথা কার কাছে বলবে বলার মানুষটিও আমরা খুঁজে পাইনা। আগে কাউন্সিলর ছিল কিছু বলতে পারতাম এখনতো তাও নেই। বিষয়টি সিটি কর্পোরেশনের উর্দ্ধতন কর্মকর্তাদের গোচরে আসা উচিত।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...