নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল   |   নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে
 প্রচ্ছদ   মহানগর   দিপু হত্যার প্রতিবাদে না.গঞ্জ পূজা পরিষদের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ
মানববন্ধন / দিপু হত্যার প্রতিবাদে না.গঞ্জ পূজা পরিষদের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ ময়মনসিংহের ভালুকায় ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগ তুলে পোশাককর্মী দীপু চন্দ্র দাস হত্যাকান্ডের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদ।

সোমবার (২২ ডিসেম্বর) বিকালে নগরীর উকিলপাড়া এলাকায় এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি বিষ্ণুপদ সাহার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুশীল দাসের সঞ্চালনায় মানববন্ধন ও সমাবেশে উপস্থিত প্রধান অতিথি হিসেবে জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সাংবাদিক শংকর কুমার দে ও বিশেষ অতিথি হিসেবে সাধারণ সম্পাদক শিখণ সরকার শিপন উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন, মহানগর পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক কৃষ্ণ আচার্য, সোনারগাঁও উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুমিত রায়, বন্দরের সাধারণ সম্পাদক শ্যামল বিশ্বাস, ফতুল্লার সভাপতি প্রদীপ মন্ডল ও সাংগঠনিক সম্পদাক বীরেন দাসসহ বিভিন্ন থানা, ইউনিট কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা ময়মনসিংহের ভালুকায় ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগ তুলে পোশাককর্মী দীপু চন্দ্র দাস হত্যাকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদসহ দিপুর পরিবারকে ১০ কোটি টাকার এনবিআর করে দেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানান।

তারা বলেন, ৫ আগস্টের সারাদেশে যে ধরনের সাম্প্রদায়িকতা হওয়ার সম্ভাবনা ছিলো সেই সময়ে বিএনপি-জামায়াত ও ইসলামী আন্দোলনসহ সকল রাজনৈতিক দল আমাদের পাশে থাকার কারণে সেটা আর সম্ভব হয়নি। কিন্তু আজ প্রায় দেড় বছরের একজন পোশাক শ্রমিককে মিথ্যা ধর্ম অবমাননার অভিযোগ তুলে বিনাদোসে নৃশংসভাবে হত্যা করা হলো। তার বিরুদ্ধে কিন্তু এখনও কোন অভিযোগ পাওয়া যায়নি, র‌্যাব বলেছে- ধর্ম অবমাননা করা হয়নি। সেখানে মিথ্যা অভিযোগে একজন যুবকের জীবন শেষ, এক নারীর স্বামী শেষ আর এক শিশুর তার পিতা শেষ হয়ে গেলো। এ ঘটনা অত্যঅন্ত হৃদয় বিধারক। আমরা এ দেশে রাজনীতি যারা করে, প্রগতিশীল মানুষ এবং হিন্দু মুসলমান বৌদ্ধা খ্রিস্টান সকল ধর্মের মানুষকে আমাদের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানাচ্ছি। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...