নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উদযাপনে নারায়ণগঞ্জে জশনে জুলুস র‍্যালী   |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল
 প্রচ্ছদ   রাজনীতি   মাসুদুজ্জামানের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
মানবতার সেবা / মাসুদুজ্জামানের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ সারাদেশে অব্যাহত তীব্র শৈত প্রবাহের কারণে যখন দরিদ্র ও অসহায় মানুষের জীবন বিপর্যস্ত। এই অবস্থায় আজ ২৯ ডিসেম্বর ২০২৫ মদনপুর ইউনিয়নের নাজিমউদ্দিন ভুঁইয়া বিশ্ববিদ্যালয় কলেজ প্রাঙ্গনে শীতবস্ত্র বিতরণের মানবিক উদ্যোগ নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন নারায়ণগঞ্জের বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়ানুরাগী মাসুদুজ্জামান।

তাঁর উদ্যোগে আজ নগর বন্দরের বিভিন্ন এলাকায় শীতার্ত দরিদ্র ও প্রান্তিক মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

শীতের তীব্রতায় পর্যাপ্ত শীতবস্ত্র ও উষ্ণ বিছানার অভাবে নগরীর বিভিন্ন স্তরের সাধারণ মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছেন। বিশেষ করে শিশু, বৃদ্ধ ও অসুস্থ রোগীরা শীতজনিত নানা রোগে আক্রান্ত হয়ে সীমাহীন কষ্টে দিন কাটাচ্ছেন। এমতাবস্থয় মানবিক দায়বদ্ধতা থেকে মাসুদুজ্জামান এই সহায়তা কার্যক্রম পরিচালনা করেন।
মদনপুর ইউনিয়নের হাজী নাজিমুদ্দিন কলেজ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে প্রান্তিক ও দরিদ্র পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।


মাসুদুজ্জামান বলেন, “একজন বিত্তবান নাগরিক হিসেবে সমাজ ও মানুষের প্রতি আমার দায়িত্ব রয়েছে। তীব্র শৈত প্রবাহে অসহায় মানুষ যখন কষ্ট পাচ্ছে, তখন তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। এই কম্বল বিতরণের মাধ্যমে সমাজের প্রতি আমার দায়িত্বের সামান্য অংশ পালন করার চেষ্টা করেছি। ভবিষ্যতেও এই ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।” পাশাপাশি তিনি অন্যান্য বিত্তবানদেরও এই শীতে খাবার ও শীতবস্ত্র নিয়ে দরিদ্র মানুষের পাশে দাড়ানোর আহবান জানান।
স্থানীয় উপকারভোগীরা এই উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। উল্লেখ্য, সমাজসেবক মাসুদুজ্জামান দীর্ঘদিন ধরেই শিক্ষা, ক্রীড়া ও মানবিক কর্মকান্ডে সক্রিয়ভাবে সম্পৃক্ত থেকে সমাজ উন্নয়নে মৌলিক ভূমিকা রেখে চলেছেন। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...