নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উদযাপনে নারায়ণগঞ্জে জশনে জুলুস র‍্যালী   |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল
 প্রচ্ছদ   রাজনীতি   মাসুদুজ্জামানের উদ্যোগে তিনশো ফিটে পরিচ্ছন্নতা অভিযান
পরিচ্ছন্ন অভিযান / মাসুদুজ্জামানের উদ্যোগে তিনশো ফিটে পরিচ্ছন্নতা অভিযান
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ তারুণ্যের নেতা জনাব তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ঢাকা ৩৬ জুলাই এক্সপ্রেস (৩০০ ফিট) রাস্তায় বিশাল গণসংবর্ধনা হয়। সারাদেশ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মী, সমর্থক, শুভাকাঙ্ক্ষী, শুভানুধ্যায়ীসহ বিভিন্ন অঞ্চলের লক্ষ লক্ষ সাধারণ মানুষ প্রিয় নেতাকে স্বাগত জানাতে তিনদিন ব্যাপি সমবেত হন।

এই লক্ষ লক্ষ জনসাধারণ দীর্ঘ সময় অবস্থান ও তাদের নিত্য প্রয়োজনীয় ব্যবহার্য সামগ্রীর উচ্ছিষ্ট আবর্জনা সমাবেশ স্থলের আশপাশ পুর্ণ হয়ে থাকে।

এমতাবস্থায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অপরাপর ইউনিট, সহযোগী ও অঙ্গ সংগঠনের সাথে সমন্বয় করে আজ ২৬ ডিসেম্বর ২০২৫ নারায়ণগঞ্জ ৫ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান সমাবেশ স্থল পরিস্কারের উদ্যোগ গ্রহণ করেন। তার আহ্বানে সাঁড়া দিয়ে নারায়নগঞ্জ মহানগর জাতীয়তাবাদী দলের নেতাকর্মীসহ প্রায় ২০০ স্বেচ্ছাসেবক নিয়ে সমাবেশ স্থানের আশপাশের রাস্তা, ফুটপাত, সড়ক বিভাজকসহ প্রয়োজনীয় স্থানসমূহ পরিস্কার করা হয়।

মাসুদুজ্জামান বলেন, “প্রিয় নেতা তারেক রহমান বলেছন স্মার্ট ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে তুলতে হবে। আমরা করবো কাজ গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ

এই স্লোগানকে কার্যকর বাস্তবে রূপ দিতেই আমাদের সকল কাজ পরিচালিত হবে। জাতীয়তাবাদী দলের নেতৃত্বে আমরা আগামীর বাংলাদেশকে নাগরিক বান্ধব ও মানবিক গণতন্ত্রে পুনঃ সজ্জিত করতে চাই। নাগরিকদের নিকট এটা আমাদের প্রতিশ্রুতি।

মাসুদুজ্জামানের পক্ষে পরিচ্ছন্নতা অভিযানটি নারায়ণগঞ্জ মহানগর জাতীয়তাবাদী দলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু নেতৃত্ব দেন ও সমন্বয় করেন। পরিচ্ছন্নতা অভিজানে অংশ নিতে পেরে মহানগর জাতীয়তাবাদী দলের স্বেচ্ছাসেবকরা উচ্ছসিত হন। এমন হতি কাজে অংশ নিতে পেরে তারা নিজেদের সমআনিত বোধ করেন। একই সাথে প্রত্যাশা করেন এভাবেই বিভিন্ন ইতিবাচক পরিবর্তন ও রূপান্তরের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ও অর্থনৈতিক সক্ষমতা- স্থিতিশীলতা প্রতিষ্ঠার জন্য কার্যকর অবদান রাখবে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...