নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   মাকে হত্যার অভিযোগে সাড়ে ৪ বছর পর মেয়ে গ্রেফতার   |   ১৩ দফা দাবিতে জেলা প্রশাসককের কাছে ছাত্র মজলিসের স্মারকলিপি   |   সিদ্ধিরগঞ্জে সুদের ব্যবসার নামে অর্থ আত্মসাৎ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ   |   বিদ্যানিকেতনে বিদ্রোহী কবি নজরুল ইসলামের জন্মজয়ন্তী উৎসব   |   ফ্যাসিস্ট সরকার পতনের পর থেকে বন্দরে ভূমিদৎসুদের আগ্রাসী তৎপরতা বৃদ্ধি   |   না’গঞ্জে বৃক্ষ রোপণ অভিযান ও বৃক্ষ মেলা-২০২৬ উদ্বোধন   |   আমি নির্দোষ হয়েও অপরাধী আদালতে হাজিরা শেষে সাবেক মেয়র আইভী   |   গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের সেমিনার   |   হোসেনপুর জনকল্যাণ সমিতি সভাপতি বজলুর সম্পাদক মোক্তার   |   বর্ণাঢ্য আয়োজনে শ্রীশ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত   |   চেইঞ্জেস স্কুলের বার্ষিক ফল উৎসবে আনন্দে মুখর ছিল পুরো ক্যাম্পাস   |   বিয়ের চাপ দেয়ায় গার্মেন্টস কর্মী সাদিয়া খুন রহস্য উন্মোচন গ্রেফতার হত্যাকারী   |   নিরাপত্তা চেয়ে নারায়ণগঞ্জে নতুনধারা’র সংবাদ সম্মেলন   |   ব্যাটারিচালিত অটোরিকশা দেওয়ার শর্তে মাদক ব্যবসা ছাড়ার অঙ্গীকার   |   লায়ন্স ক্লাব অফ নারায়ণগঞ্জের কার্যবর্ষ প্রথম বোর্ড সাধারণ সভা অনুষ্ঠিত   |   হারাম খেয়ে হালাল সনদ   |   ঝগড়া থামাতে গেলে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ   |   সরকার আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণ করবে – ক্রীড়া প্রতিমন্ত্রী   |   নারায়ণগঞ্জে সনাতন ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত   |   শীতলক্ষ্যা নদীতে স্পীডবোড থেকে পড়ে ফায়ার সার্ভিসের ডুবুরি নিখোঁজ
 প্রচ্ছদ   রাজনীতি   মিছিল-স্লোগানে মুখর দিনভর গণসংযোগে হাতি প্রতীকের মোহাম্মদ আলী
গণসংযোগ / মিছিল-স্লোগানে মুখর দিনভর গণসংযোগে হাতি প্রতীকের মোহাম্মদ আলী
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ মিছিল-স্লোগানে মুখর গোগনগর, দিনভর গণসংযোগে ভোটারদের পাশে মোহাম্মদ আলী নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনে নির্বাচনী মাঠে সরব হয়ে উঠেছেন বাংলাদেশ রিপাবলিকান পার্টি (বিআরপি) মনোনীত প্রার্থী ও বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী।

শুক্রবার (৩০ জানুয়ারি) গোগনগর ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডে দিনব্যাপী পথসভা ও নির্বাচনী গণসংযোগ কর্মসূচির মাধ্যমে ভোটারদের দোরগোড়ায় পৌঁছান তিনি। দিনভর এই কর্মসূচিতে মোহাম্মদ আলী সরাসরি স্থানীয় জনগণের সঙ্গে কথা বলেন, শোনেন তাদের সুখ-দুঃখ, সমস্যা ও দীর্ঘদিনের দাবিদাওয়া। রাস্তায় রাস্তায় দাঁড়িয়ে সাধারণ মানুষের কণ্ঠে উঠে আসে জলাবদ্ধতা, বেকারত্ব, মাদক, সন্ত্রাস ও নাগরিক সেবা সংকটের কথা। এসব সমস্যার সমাধানে কার্যকর ও বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন তিনি। পথসভাগুলো ঘিরে নেতাকর্মী ও সমর্থকদের বিশাল মিছিল র‍্যালীতে যোগ দেয়। ব্যানার, ফেস্টুন ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। উৎসবমুখর পরিবেশে পরিণত হয় গোগনগরের বিভিন্ন সড়ক ও অলিগলি। এসময় মোহাম্মদ আলী বলেন,“আমি রাজনীতি করি মানুষের জন্য।

মুক্তিযুদ্ধ করেছি এই দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য। ফতুল্লার মানুষ আর বঞ্চিত থাকবে না—এই প্রতিশ্রুতি নিয়েই আমি মাঠে নেমেছি।”

স্থানীয়দের মতে, দীর্ঘদিন পর একজন প্রার্থীকে এভাবে সরাসরি জনগণের সঙ্গে মিশে কথা বলতে দেখা যাচ্ছে। অনেকেই আশাবাদ ব্যক্ত করে বলেন, পরিবর্তনের জন্য এবার তারা যোগ্য নেতৃত্বকেই পাশে চান। উল্লেখ্য, নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, নারায়ণগঞ্জ-৪ আসনে ততই উত্তপ্ত হয়ে উঠছে রাজনৈতিক মাঠ। আর সেই উত্তাপের কেন্দ্রবিন্দুতে এখন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর গণসংযোগ কর্মসূচি। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...