নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক   |   সেবা দিবস ৩৭ তম মৃত্যুবার্ষিকীতে জাতীয় অধ্যাপক ইব্রাহিমকে শ্রদ্ধার সাথে স্নরণ 
 প্রচ্ছদ   মহানগর   নিরাপত্তা চেয়ে নারায়ণগঞ্জে নতুনধারা’র সংবাদ সম্মেলন
সংবাদ সম্মেলন / নিরাপত্তা চেয়ে নারায়ণগঞ্জে নতুনধারা’র সংবাদ সম্মেলন
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ২২ জুলাই, ২০২৬
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নতুনধারা বাংলাদেশ এনডিবি নারায়ণগঞ্জ শাখার যুগ্ম আহবায়ককারণে কেন্দ্রীয় সদস্য জামান সরকারের উপর হামলা, ভাইস চেয়ারম্যান ডা. নূরজাহান নীরা, যুগ্ম মহাসচিব মনির জামানসহ সারাদেশে নেতাকর্মীদেরকে হুমকি প্রদান করার প্রতিবাদ ও নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
২২ জুলাই বেলা ১১ টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেন, আজ জুলাইর কাঁধের উপর বন্দুক রেখে, সেই বন্দুক দিয়ে একের পর এক খুন-ধর্ষণ-চাঁদাবাজী ও মবে মেতে উঠেছে ছাত্র-যুব-জনতা বিরোধী- দেশ বিরোধী যুদ্ধাপরাধী ও তাদের সমর্থক গোষ্ঠী। তারই ধারাবাহিকতায় তারা নতুনধারা বাংলাদেশ এনডিবি নারায়ণগঞ্জ শাখার যুগ্ম আহবায়ক জামান সরকারের উপর হামলা চালিয়েছে, অন্যান্য নেতৃবৃন্দকে হুমকি দিচ্ছে। অথচ পুলিশ-প্রশাসন নিরবে সেই হামলা-হুমকি সহ্য করার পরামর্শ দিয়ে বলছে- ‘ক্ষমতাসীনদের একটু আধটু হামলা-মামলা সহ্য করতে হয়।
সংবাদ সম্মেলনে প্রেসিডিয়াম মেম্বার গাজী মনসুর, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান ডা. নূরজাহান নীরা, সহ-সাংগঠনিক সম্পাদক আফতাব মন্ডল, হাশেম মোল্লা, তাসরিফুল ইসলাম রাজন, রমজান দেওয়ান প্রমুখ বক্তব্য রাখেন। এসময় নেতৃবৃন্দ বলেন, জামান সরকারসহ অনেককেই নতুনধারার রাজনীতি না করার জন্য চাপ প্রয়োগ করছিলেন ফতুল্লার টাগারপাড়েরর একজন নেতা ও তার সাঙ্গপাঙ্গরা। তাতে কর্ণপাত না করে নতুনধারার রাজনীতিতে সক্রিয় থাকাকে কেন্দ্র করে গত ১৮ জুলাই বেলা ১১ টার দিকে জামান সরদারের উপর হামলা চালান অভিযুক্ত নেতা, এসময় স্থানিয় লোকজন তাকে সরিয়ে দিলে তিনি দ্রুত স্থান ত্যাগ করার সময় তাকে দেখে নেয়ার হুমকি দেন জনৈক নেতা।’ এ বিষয়ে থানায় অভিযোগ করা হলেও নিরাপত্তার অভাবে হামলাকারী ও তার সহযোগিদের নাম উল্লেখ করেননি বলে জামান সরকার। নির্মম হলেও সত্য বাক স্বাধীনতা, বৈষম্য আর কোটামুক্ত দেশ গড়ার কথা বলে যে জুলাই হয়েছিলো, সেই জুলাই আজ জাতির কণ্ঠরোধ করতে মরিয়া হয়ে উঠেছে। রাজনৈতিক দল, সরকার, পুলিশ-প্রশাসন নিরব নিপীড়নের শিকার করছে ছাত্র-যুব-জনতাকে। তার সর্বশেষ প্রমাণ নতুনধারার নেতাকর্মীদের উপর হামলা-হুমকি। গত ১৩ বছর রাজপথে তারা গণ মানুষের দাবিতে থেকেছে। এখন নতুনধারাকে বিশেষ কোনো একটি দলের নামের সাথে ট্যাগ দিয়ে মবের শিকার বানাতে চাইছে, যা মুক্তিযুদ্ধের চেতনা, সংবিধান ও রাষ্ট্রের নীতি বিরুদ্ধ। হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে তারেক রহমান সরকারের উচিৎ  হবে নিরপেক্ষতা বজায় রেখে ধর্ম-মত-বর্ণ-দল নির্বিশেষে শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখা।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...