নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   রাজনীতি   নির্বাচনে ৫ আসনে ধানের শীষের প্রার্থী আবুল কালামের পক্ষে প্রচারনায় গণ-জোয়ার
গণসংযোগ / নির্বাচনে ৫ আসনে ধানের শীষের প্রার্থী আবুল কালামের পক্ষে প্রচারনায় গণ-জোয়ার
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ (সদর-বন্দর)-৫ আসনে ধানের শীষের প্রার্থী এ্যাড. আবুল কালামের পক্ষে প্রচারনায় গণ-জোয়ার সৃষ্টি হয়েছে।

রোববার (১ ফেব্রুয়ারী) বিকেল ৩ টায় সদর থানা বিএনপির পক্ষে নির্বাচনী প্রচারনায় (সদর-বন্দর)-৫ আসনে ধানের শীষের প্রার্থী এড. আবুল কালামের পক্ষে অংশগ্রহন করেন দলীয় নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ জনতা।

এর আগে নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির উদ্যোগে আয়োজিত নির্বাচনী প্রচারনায় সদর থানা যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল, মহিলা দল সহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে নগরীর খানপুর হাসপাতাল সংলগ্ন এলাকায় জড়ো হতে শুরু করে।

পরে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক এড. সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে সংগঠনের নেতৃবৃন্দরা নির্বাচনী গণসংযোগে অংশগ্রহন করে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করেন।

এসময় উপস্থিত নেতৃবৃন্দরা ধানের শীষের পক্ষে স্লোগান দিতে থাকেন। গণসংযোগের মিছিলটি চাষাড়া চত্ত্বরে আসলে সাধারণ জনতা তাদের সাথে মিছিলে যোগদান করতে শুরু করে। দলীয় নেতাকর্মী ও সাধারণ জনতার অংশগ্রহনে মিছিলটি গণজোয়ারে পরিণত হয়।

এদিকে মিছিলে বিশৃঙ্খলা এড়াতে মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু গণসংযোগের সামনে থেকে নেতৃত্ব দেন।

এসময় আরও উপস্থিত ছিলো মহানগর বিএনপির যুগ্ম-আহবায়ক আবুল কাউছার আশা, শাহ ফতেহ রেজা রিপন, আনোয়ার হোসেন আনু, মনির খান, মহানগর বিএনপির সদস্য আওলাদ হোসেন, আমিনুর ইসলাম মিঠু, হাজী ফারুক হোসেন, মাকিদ মোস্তাকিম শিপলু,

সদর থানা বিএনপির আহবায়ক মাসুদুর রহমান মাসুদ, সাধারণ সম্পাদক এড. আনোয়ার প্রধান, বন্দর থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হক রানা, মহানগর বিএনপি নেতা ফখরুল ইসলাম মজনু, আয়শা সাত্তার, দিদার খন্দকার, মনির হোসেন, সুজন মাহমুদ, শাহ রিয়ার চৌধুরী ইমন, দুলাল হোসেন, সুজন মাহমুদ, মহানগর যুবদলের আহবায়ক মনিরুল ইসলাম সজল,

মহানগর শ্রমিক দলের সদস্য সচিব ফারুক হোসেন, মহানগর মহিলা দলের সভানেত্রী দিলারা মাসুদ ময়না, সিনিয়র সহ-সভাপতি রানী, সাংগঠনিক সম্পাদক ডলি সহ অন্যান্য নেতৃবৃন্দ।

এসময় নির্বাচনী গণসংযোগটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে নিতাইগঞ্জ মোড়ে গিয়ে নারায়ণগঞ্জ (সদর-বন্দর)-৫ আসনে ধানের শীর্ষের প্রার্থী এ্যাড. আবুল কালাম সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে সমাপ্তি ঘোষনা করেন।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...