নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল   |   নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে   |   শম্ভুপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদকের মৃত্যুতে  মিলাদ মাহফিল দোয়া   |   এসএসসি পরীক্ষায় বন্দর গার্লস স্কুল অ্যান্ড কলেজের ঈর্ষনীয় সাফল্য   |   অসুস্থ নারীকে শ্লীলতাহানির অভিযোগ   |   নারায়ণগঞ্জে প্রি-পেইড মিটার বাতিল দাবিতে সমাবেশ ও গণমিছিল   |   শম্ভুপুরায় যুব সমাজের উদ্যোগে সোলার লাইট স্থাপন   |   নারায়ণগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আনন্দ ভ্রমণে মিলনমেলা   |   এমপি কালামের ব্যক্তিগত উদ্যোগে বন্দর থানায় ২টি পিকভ্যান হস্তান্তর   |   জুলাই শহীদদের মর্যাদা রক্ষায় প্রশাসন দৃঢ়প্রতিজ্ঞবদ্ধ – জেলা প্রশাসক   |   নারায়ণগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত   |   মাকে হত্যার অভিযোগে সাড়ে ৪ বছর পর মেয়ে গ্রেফতার   |   ১৩ দফা দাবিতে জেলা প্রশাসককের কাছে ছাত্র মজলিসের স্মারকলিপি   |   সিদ্ধিরগঞ্জে সুদের ব্যবসার নামে অর্থ আত্মসাৎ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ   |   বিদ্যানিকেতনে বিদ্রোহী কবি নজরুল ইসলামের জন্মজয়ন্তী উৎসব   |   ফ্যাসিস্ট সরকার পতনের পর থেকে বন্দরে ভূমিদৎসুদের আগ্রাসী তৎপরতা বৃদ্ধি   |   না’গঞ্জে বৃক্ষ রোপণ অভিযান ও বৃক্ষ মেলা-২০২৬ উদ্বোধন   |   আমি নির্দোষ হয়েও অপরাধী আদালতে হাজিরা শেষে সাবেক মেয়র আইভী
 প্রচ্ছদ   রাজনীতি   মানুষ নির্বাচনে সন্ত্রাস – চাঁদাবাজি, নারী বিদ্বেষের বিরুদ্ধে  রায় দিবেন – তারিকুল সুজন
নির্বাচন / মানুষ নির্বাচনে সন্ত্রাস – চাঁদাবাজি, নারী বিদ্বেষের বিরুদ্ধে  রায় দিবেন – তারিকুল সুজন
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ–৫ আসনের মাথাল প্রতীকের প্রার্থী তারিকুল ইসলাম সুজন বলেছেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আগামীকাল গুম, খুন, নিপীড়ন ও সন্ত্রাসের বিরুদ্ধে জনতার বিজয়ের দিন হতে যাচ্ছে।

দীর্ঘদিন ধরে এই দেশের মানুষ ভয়, আতঙ্ক ও দমন-পীড়নের মধ্য দিয়ে দিন কাটিয়েছে। মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছিল, কথা বলার অধিকার রুদ্ধ করা হয়েছিল। কিন্তু সেই অন্ধকার সময়ের অবসান ঘটাতে জনগণ আজ ঐক্যবদ্ধ।

আমি, তারিকুল ইসলাম সুজন, নারায়ণগঞ্জ–৫ আসনের একজন সন্তান হিসেবে বলতে চাই—এই নির্বাচন কোনো একক ব্যক্তি বা দলের নয়। এটি সাধারণ মানুষের ভোটের অধিকার পুনরুদ্ধারের সংগ্রাম। এই লড়াই গুম-খুনের রাজনীতি, সন্ত্রাস এবং দুঃশাসনের বিরুদ্ধে।


আমি বিশ্বাস করি, নারায়ণগঞ্জ–৫ আসনের মানুষ ভয়কে জয় করে ভোটকেন্দ্রে যাবে এবং তাদের ন্যায্য অধিকার আদায় করবে। জনগণের রায়েই প্রমাণ হবে, বাংলাদেশ আর দমন-পীড়নের পথে চলবে না।
আমি সকল ভোটারের প্রতি আহ্বান জানাচ্ছি, নির্ভয়ে ভোটকেন্দ্রে আসুন, নিজের ভোট নিজে দিন। আপনার একটি ভোটই পারে গণতন্ত্রকে শক্তিশালী করতে, একটি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে।
একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানাই, আপনারা নিরপেক্ষ থেকে জনগণকে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগের সুযোগ করে দেবেন। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...