নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   মহানগর   মাকে হত্যার অভিযোগে সাড়ে ৪ বছর পর মেয়ে গ্রেফতার
গ্রেফতার / মাকে হত্যার অভিযোগে সাড়ে ৪ বছর পর মেয়ে গ্রেফতার
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ৩ আগস্ট, ২০২৬

আড়াইহাজার প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিধবা নুরুন্নাহার বেগম (৬৫) কে হত্যার ৩ বছর পর মেয়ে আয়েশা আক্তার রানু (৪৩) কে গ্রেফতার করেছে থানা পুলিশ। রোববার ( ২ আগষ্ট) রাতে উপজেলার ব্রাহ্মন্দী ইউনয়িনের বিনাইরচর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

নিহত নুরুন্নাহার বেগম ওই গ্রামের মৃত মোবারক হোসেনের স্ত্রী।

এর আগে ২০২২ সালের ৭ জানুয়ারী সন্ধ্যা অনুমান ৬ টার দিকে নুরুন্নাহারকে তার নিজ ঘরে অজ্ঞাত দূর্বৃত্তরা জবাই করে হত্যা করে ফেলে রেখে যায়।

এ ঘটনায় নিহতের ভাই বিল্লাল হোসেন বাদী হয়ে অজ্ঞাত দূর্বৃত্তদেরকে আসামী হরে ৩০২ ধারায় একটি মামলা দায়ের করেন। দীর্ঘ সাড়ে চার বছর মামলা চলার পর তদন্তে হত্যা কান্ডের সহিত নিহতের নিজের মেয়ে আয়েশা আক্তার রানুর জড়িত থাকার বিষয়ে নিশ্চিৎ হয়ে পুলিশ তাকে গ্রেফতার করে।


এলাকাবাসি জানায়, রানুর বিয়ের পর স্বামীর সাথে বনিবনা না হওয়ায় তিনি মায়ের সাথে পিত্রালয়ে থাকতেন। রানুর একমাত্র ভাই কবির হোসেনকে ফাঁসিয়ে পিতা ও মায়ের সম্পদ আত্মসাৎ করার জন্য জন্য রানু সহযোগীদের নিয়ে পরিকল্পিতভাবে মাকে গলা কেটে হত্যা করেন। ঘটনার পর সন্দেহ বশত পুলিশ নিহতের মেয়ে এর আয়েমা আক্তার রানু সহ অনেককে থানায় আটক রেখে জিজ্ঞাসাবাদ করে। এ বিষয়ে নিহতের ছেলে কবির হোসেন বেশ কিছুদিন হাজতবাস ও করেছেন। তবে হত্যাকান্ডে রানুর জড়িত থাকার বিষয়টি সিআইডির দীর্ঘ তদন্তে বেরিয়ে আসলে এবং সিআইডির রিপোর্টের উপর ভিত্তি করে আদালত তার বিরুদ্ধে গ্রেফতারী পরওয়ানা জারী করলে পুলিশ তাকে গ্রেফতার করে বলে আড়াইহাজার থানার ওসি সবজেল হোসেন জানিয়েছেন।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...