নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক   |   সেবা দিবস ৩৭ তম মৃত্যুবার্ষিকীতে জাতীয় অধ্যাপক ইব্রাহিমকে শ্রদ্ধার সাথে স্নরণ    |   রামগোবিন্দ গাঁও সমাজে মাদকবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত   |   আইন নিজের হাতে তুলে নিবেন না – ওসি সাজেদুর রহমান   |   বিএনপির ৪৮ প্রতিষ্ঠাবার্ষিকী মহানগর বিএনপির আনন্দ র‍্যালিতে সেন্টুর যোগদান   |   বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নারায়ণগঞ্জ মহানগর বিনপির বর্ণাঢ্য র‍্যালী   |   সোনারগাঁও জাদুঘর ক্ষতিগ্রস্তের হাত থেকে রক্ষা ও তদন্তের দাবিতে মানববন্ধন   |   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী মহানগর বিএনপির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত   |   প্রতারক চক্রের ফাঁদে আপন ভাইকে মামলায় ফাঁসালো অপর ভাই    |   সূর্য সৈনিক বীর মুক্তিযোদ্ধা জিয়াবুর হোসেন আর নেই   |   প্রয়াত সাংবাদিকদের স্মরণে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের মিলাদ ও দোয়া   |   রূপগঞ্জে অটো রাইস মিলে ব্রয়লার বিস্ফোরণে ২ শ্রমিক দগ্ধ 
 প্রচ্ছদ   আরো খবর   না’গঞ্জে বৃক্ষ রোপণ অভিযান ও বৃক্ষ মেলা-২০২৬ উদ্বোধন
বৃক্ষ মেলা / না’গঞ্জে বৃক্ষ রোপণ অভিযান ও বৃক্ষ মেলা-২০২৬ উদ্বোধন
  আরো খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ২৯ জুলাই, ২০২৬

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ বৃক্ষ রোপণ অভিযান ও বৃক্ষ মেলা-২০২৬ উপলক্ষ্যে “বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ ” এই প্রতিপাদ্য নিয়ে জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ, নারায়ণগঞ্জের আয়োজনে অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার ২৮ জুলাই সকাল ১০টায় নারায়ণগঞ্জ চাষাড়াস্থ শহীদ জিয়া হল প্রাঙ্গণে এ মেলা উদ্বোধন করা হয়।

বৃক্ষ মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ- ৫ আসনের সংসদ সদস্য আবুল কালাম।

জেলা প্রশাসক, নারায়ণগঞ্জ মো. রায়হান কবির এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার নারায়ণগঞ্জ মোহাম্মদ মিজানুর রহমান মুন্সি, বিভাগীয় বন কর্মকর্তা ঢাকা সামাজিক বন বিভাগ শারমীন আক্তার, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু।

প্রধান অতিথি বক্তব্যে বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। আসুন আমরা সবাই মিলে বাড়ির আঙিনা, রাস্তার পাশে ও পতিত জমিতে বেশি করে গাছ লাগাই। একটি গাছ একটি প্রাণ। সরকারের পাশাপাশি জনগণকেও এই অভিযানে সক্রিয়ভাবে অংশ নিতে হবে।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ রায়হান কবির বলেন,
নারায়ণগঞ্জকে সবুজ ও দূষণমুক্ত শহর হিসেবে গড়ে তুলতে জেলা প্রশাসন বৃক্ষরোপণ কর্মসূচিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। এই মেলা থেকে জনগণ সহজে সকল প্রকার উন্নত জাতের চারা সংগ্রহ করতে পারবে। আমাদের লক্ষ্য আগামী তিন মাসে জেলায় ৫ লাখ চারা রোপণ করা।

আলোচনা শেষে অতিথিরা শহীদ জিয়া হল প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন এবং মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। মেলায় সরকারি-বেসরকারি নার্সারি থেকে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে।

অনুষ্ঠানে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, সচেতন মহল ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন সহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...