নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   মহানগর   সিদ্ধিরগঞ্জে সুদের ব্যবসার নামে অর্থ আত্মসাৎ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ
প্রতিবাদ / সিদ্ধিরগঞ্জে সুদের ব্যবসার নামে অর্থ আত্মসাৎ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ২ আগস্ট, ২০২৬
নারায়ণগঞ্জের খবর ডেস্কঃ সিদ্ধিরগঞ্জে সুদের ব্যবসার নামে অর্থ আত্মসাতের অভিযোগ এলাকাবাসীর ক্ষোভ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন ইয়াসিন আরফাত ভূইয়া।
গত ১ আগস্ট নারায়ণগঞ্জের একটি অনলাইন পত্রিকায় ইয়াসিন আরফাত ভূইয়া ও তার পিতা মনিরুল ইসলাম মসজিদকে জড়িয়ে সুদের ব্যাবসা ও সমিতির মাধ্যমে টাকা আত্মসাৎ করার অভিযোগ এনে সংবাদ প্রকাশিত করা হয়।
এ বিষয়ে ইয়াসিন আরফাত ভূইয়া প্রতিবাদ লিপিতে উল্লেখ করেন, একটি কুচক্রমহল আমি ও আমার পিতাকে সামাজিক মর্যাদা  ক্ষুন্ন করে হেয়প্রতিপন্ন করার জন্য মিথ্যা বানোয়াট তথ্য দিয়ে সংবাদ প্রকাশিত করেছে। প্রকাশিত  এ মিথ্যা  সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।সামাজিক ভাবে আমাদের পরিবাদের মর্যাদা ক্ষুন্ন করার জন্য আদালতে মানহানিকর মামলার আবেদন করে আদাতের স্মরনাপন্ন হব।
সংবাদে উল্লেখ করা হয়েছে সমিতির টাকা আত্মসাৎ ও সুদের ব্যাবসা আদৌ আমরা কোন সমিতি ও সুদের ব্যাবসার সাথে যুক্ত নেই। এটা এলাকাবাসি সকলে অবগত আছেন। আমাদের সামাজিক মর্যাদা ক্ষুন্ন করতে এ ধরনের মিথ্যা সংবাদ প্রচার করায় ধনকুন্ড এলাকার মসজিদ কমিটি ও এলাকাবাসি তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন৷
আমার পিতা মনিরুল ইসলাম মসজিদ সিদ্ধিরগঞ্জ উপজেলার ধনকুন্ড এলাকায় একজন সম্মানিত ব্যাক্তি । যা এ এলাকার প্রতিটি মানুষ জানে। আমি ইয়াসিন আরাফাত ভূইয়া একজন ব্যাংকার বিভিন্ন সংগঠন সহ আন্তর্জাতিক সংগঠন লায়ন্স ক্লাবের একটি সনামধন্য ক্লাবের সভাপতির দায়িত্ব পালন করে এখনও ক্লাবে যুক্ত হয়ে সামাজিক সেবামূলক দায়িত্ব পালন করে আসছি।
এ ধরনের মিথ্যা বানোয়াট ভিত্তিহীন সংবাদ প্রচার করে আমাদের পরিচারের সুনাম ও মর্যাদা ক্ষুন্ন করার চেষ্টা করা হচ্ছে। আমি এ প্রচারিত মিথ্যা  তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
প্রতিবাদকারী
লায়ন ইয়াসিন আরফাত ভূইয়া
ধনকুন্ড এলাকার বাসিন্দা

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...