নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   নারীর প্রতি সহিংসতা বন্ধে ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন করেছে “অধিকার”   |   বন্দরে ২টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান জরিমানা   |   নাসিকের চরম উদাসিনতায় বন্দর থানার মূল ফটকের সামনে ময়লার ভাগার   |   রাতের আঁধারে বসতঘর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ   |   চাঞ্চল্যকর মাকসুদা হত্যা মামলার ন্যায় বিচার চেয়ে লিখিত অভিযোগ   |   কাশীপুর হাসেমবাগে তথ্য সংগ্রহ করতে গেলে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা   |   বন্দর উপজেলায় নরমাল ডেলিভারি সংক্রান্ত স্বাস্থ্য উপকরণ বিতরণ    |   নারায়ণগঞ্জের সিনেপ্লেক্স ও সিনেস্কোপে চলছে দেশের ছবি ‘যাপিত জীবন’   |   ঐতিহ্যবাহি সাত দিনব্যাপি খাঁজা মঈনুদ্দিন চিশতী (রহ:) ওরশ মোবারকের প্রস্তুতি সভা    |   মোটরসাইকেল ও অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে ৬ মাসের শিশু সাইফান নিহত   |   আ’লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল   |   সব জল্পনা-কল্পনার অবসান এটাই ইসলামের সৌন্দর্য – আবুল কাউছার আশা   |   ৩৫ বছরের খরিদকৃত সম্পদ বাড়িঘর ভাঙচুর করে বেদখলের চেষ্টার অভিযোগ   |   জাতীয় সংহতি প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে – জেলা প্রশাসক   |   নতুন জিমখানায় মাদক কারবারির প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন   |   আমরা চাই আমাদের শ্রমিকরা যেন তাদের ন্যায্য অধিকার পায় – আজাদ   |   পৌরপিতা আলী আহাম্মদ চুনকার  চিশতি (রহঃ) ৪৩ তম পবিত্র ওরশ মোবারক    |   কেক কেটে আনন্দ মিছিল করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী পালন   |   ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের কর্মী সংগ্রহ অনুষ্ঠিত   |   গবাদিপশুর ঘাস রোপন করে দিনমজুরের জমি দখলের চেষ্টা
 প্রচ্ছদ   মহানগর   ফ্যাসিস্ট সরকার পতনের পর থেকে বন্দরে ভূমিদৎসুদের আগ্রাসী তৎপরতা বৃদ্ধি
ফ্যাসিস্ট সরকার পতনের পর থেকে বন্দরে ভূমিদৎসুদের আগ্রাসী তৎপরতা বৃদ্ধি
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ২৯ জুলাই, ২০২৬

বন্দর প্রতিবেদকঃ ফ্যাসিস্ট সরকারের পট পরিবর্তনের পর থেকে বন্দরে ভূমিদৎসুদের আগ্রাসী তৎপরতা ব্যাপক ভাবে বৃদ্ধি পেয়েছে। ভূমিদৎসুরা সরকার দলের কতিপয় অসাধু নেতাদের ছত্রছায়ায় একের পর এক নিরীহ মানুষের ঘরবাড়ি থেকে শুরু করে জমি জমাও দখল করে নেওয়ার খবর পাওয়া যাচ্ছে ।

ভূমিদৎসুদের আগ্রাসী তৎপরতা থেকে রেহাই পাওয়ার জন্য বুধবার (২৮ জুলাই) দুপুরে ভূক্তভোগী মোকলেসুর বাদী হয়ে প্রতিপক্ষ ভূমিদৎসু মোহাম্মদ হোসেন ওরফে নুহ ও ইয়াছিন গংদের বিরুদ্ধে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।

অভিযুক্ত ভূমিদৎসুরা হলো: বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের নরপর্দী এলাকার মৃত মজিদ ওরফে মজি মিয়ার ভূমিদৎসু ৩ ছেলে মোহাম্মদ হোসেন ওরফে নুহ ও তার ভাই ইয়াছিন ও আলম, মোহাম্মদ হোসেন ওরফে নুহ ছেলে হামজা ও আলম মিয়ার ছেলে সৌরভ।
অভিযোগ তথ্য সূত্রে জানা গেছে, বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের নরপর্দী এলাকার রতন খাঁ ছেলে মোকলেছুর রহমান বন্দর থানার হাজরাদী মৌজাস্থিত সি এস ও এস এ -১৫১, আর এস ২১৩ -২১৫ নং দাগে মোট ৫২ শতাংশ হইতে ৯ শতাংশ নাল / বাড়ী জমি ওয়ারিশ মালিক হয়।

বিবাদীগন একই এলাকার মৃত মজিদ ওরফে মজি মিয়ার ৩ ছেলে মোহাম্মদ হোসেন ওরফে নুহ ও তার ভাই ইয়াছিন ও আলম গং উল্লেখিত সম্পত্তি জোর পূর্বক জবর দখল করে রাখে। এক পর্যায়ে অভিযোগের সকল বিবাদীগন আমাদের উল্লেখিত সম্পত্তি মাপঝোপ করে আমাদের বুঝিয়ে দেয়। তারপর অভিযোগের বাদী উল্লেখিত জায়গা বুঝে পেয়ে উক্ত স্থানে বাউন্ডারি দেওয়াল দেওয়ার জন্য নির্মান সামগ্রী রাখলে উল্লেখিত বিবাদীগন নির্মান সামগ্রী চুরি করে নিয়ে আর্থিক ক্ষতিসাধন করে। এ ব্যাপারে অভিযোগের বাদী মোকলেসুর রহমান জানান, উল্লেখিত ভূমিদৎসুদের বিরুদ্ধে স্থানীয় পঞ্চায়েত থেকে শুরু করে ইউনিয়ন পরিষদে বিচার চেয়েও কোন প্রতিকার পাইনি। বিবাদী ভূমিদৎসুরা আইন অমান্যকারী তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বন্দর থানার ওসি জরুরি হস্তক্ষেপ কামনা করছি। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...