নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক   |   সেবা দিবস ৩৭ তম মৃত্যুবার্ষিকীতে জাতীয় অধ্যাপক ইব্রাহিমকে শ্রদ্ধার সাথে স্নরণ    |   রামগোবিন্দ গাঁও সমাজে মাদকবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত   |   আইন নিজের হাতে তুলে নিবেন না – ওসি সাজেদুর রহমান   |   বিএনপির ৪৮ প্রতিষ্ঠাবার্ষিকী মহানগর বিএনপির আনন্দ র‍্যালিতে সেন্টুর যোগদান   |   বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নারায়ণগঞ্জ মহানগর বিনপির বর্ণাঢ্য র‍্যালী
 প্রচ্ছদ   রাজনীতি   মান্নানের সাথে ধানের শীষের প্রচারণায় আনিসুল ইসলাম সানি
প্র চা র না / মান্নানের সাথে ধানের শীষের প্রচারণায় আনিসুল ইসলাম সানি
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ সোনারগাঁয়ে বিএনপির প্রার্থী মান্নানের সাথে ধানের শীষের প্রচারণা করেছেন আনিসুল ইসলাম সানি।  শনিবার ৭ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ-৩ সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের পক্ষে সোনারগাঁয়ে জোরালো গণসংযোগ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুল ইসলাম সানি।

বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে গণসংযোগ শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, “আগামী নির্বাচন শুধু একটি সাধারণ নির্বাচন নয়, এটি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ রক্ষার নির্বাচন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, সেই স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার লড়াই এখন চলছে।”
আনিসুল ইসলাম সানি আরও বলেন, দলের সিদ্ধান্তের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছেন, তারা ইতিমধ্যে বহিষ্কার হয়েছেন। যারা এখনও দলের বিরুদ্ধে কাজ করছেন, তাদেরও দু’এক দিনের মধ্যেই বহিষ্কার করা হবে। সুতরাং এখনও সময় আছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যাকে নমিনেশন দিয়েছেন আজহারুল ইসলাম মান্নানকে তার পক্ষে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করুন। এই ঐক্যই বিজয় নিশ্চিত করবে।
এই গণসংযোগে বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা ব্যাপক উৎসাহ নিয়ে অংশ নেন। নির্বাচনী প্রচারণার এই পর্যায়ে বিএনপির অভ্যন্তরীণ ঐক্য জোরদার করা এবং দলীয় প্রার্থীর পক্ষে ভোটারদের আকৃষ্ট করার লক্ষ্যে এমন কর্মসূচি গুরুত্বপূর্ণ বলে মনে করছেন দলীয় নেতারা।


নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও ও সিদ্ধিরগঞ্জ) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের পক্ষে এ ধরনের সমর্থন বাড়তে থাকায় দলের নেতাকর্মীদের মধ্যে বিজয়ের আশাবাদ আরো জোরালো হয়েছে। আগামী নির্বাচনে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষার এই লড়াইয়ে বিএনপির ঐক্যবদ্ধ প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করা হয়েছে।
এসময় আনিসুল ইসলাম সানির সাথে উপস্থিত ছিলেন জাসাস এর নারায়ণগঞ্জ জেলা এমপি নির্বাচন সমন্বয় কমিটির সমন্বয়ক ডাঃ এম.এ. লতিফ তুষার, সহ-সমন্বয়ক হাজী মোঃ শহিদুল ইসলাম রিপন দপ্তরী, আব্দুর রহিম সরদার, সদস্য জাহাঙ্গীর হোসেন স্বাধীন, হারুন অর রশিদ খান মুকুল, মোঃ আলমগীর হোসেন রানা, মোহাম্মদ নুরুল ইসলাম ঢালী, মোঃ কবির সিকদার, রহমত উল্লাহ ফকির, নারায়ণগঞ্জ-৩ জাসাস নির্বাচন সমন্বয় কমিটির সমন্বয়ক মিয়া মোঃ আব্দুল্লাহ মুজিব, সহ-সমন্বয়ক এম.এ. হালিম, আমির হোসেন প্রধান।
আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য শেখ মাগফুর ইসলাম পাপন, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক সাজ্জাদ হোসেন, কাশিপুর ইউনিয়ন জাসাসের সাধারণ সম্পাদক রহিম হোসেন বাবুল, ১৪নং ওয়ার্ড জাসাসের যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ, শ্রমিকদলের নেতা জাহাঙ্গীর মজুমদার, শুক্কুর মজুমদার প্রমুখ। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...