নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক   |   সেবা দিবস ৩৭ তম মৃত্যুবার্ষিকীতে জাতীয় অধ্যাপক ইব্রাহিমকে শ্রদ্ধার সাথে স্নরণ    |   রামগোবিন্দ গাঁও সমাজে মাদকবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত   |   আইন নিজের হাতে তুলে নিবেন না – ওসি সাজেদুর রহমান   |   বিএনপির ৪৮ প্রতিষ্ঠাবার্ষিকী মহানগর বিএনপির আনন্দ র‍্যালিতে সেন্টুর যোগদান   |   বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নারায়ণগঞ্জ মহানগর বিনপির বর্ণাঢ্য র‍্যালী   |   সোনারগাঁও জাদুঘর ক্ষতিগ্রস্তের হাত থেকে রক্ষা ও তদন্তের দাবিতে মানববন্ধন   |   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী মহানগর বিএনপির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত   |   প্রতারক চক্রের ফাঁদে আপন ভাইকে মামলায় ফাঁসালো অপর ভাই    |   সূর্য সৈনিক বীর মুক্তিযোদ্ধা জিয়াবুর হোসেন আর নেই   |   প্রয়াত সাংবাদিকদের স্মরণে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের মিলাদ ও দোয়া   |   রূপগঞ্জে অটো রাইস মিলে ব্রয়লার বিস্ফোরণে ২ শ্রমিক দগ্ধ    |   কঠিন সময় পার হয়ে দায়িত্বে আসা সরকারকে টিকিয়ে রাখতে হবে – এমপি আবুল কালাম   |   মা-বোনেরা আন্দোলন করে মাদক ব্যাবসায়ীদের জিমখানা থেকে উচ্ছেদ করেছে – বিভা হাসান   |   পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উদযাপনে নারায়ণগঞ্জে জশনে জুলুস র‍্যালী
 প্রচ্ছদ   রাজনীতি   নতুন কুড়ি স্পোর্টস প্রধানমন্ত্রীর ভার্চুয়ালি উদ্বোধনে নারায়ণগঞ্জ যুক্ত ছিলো
শুভ উদ্বোধন / নতুন কুড়ি স্পোর্টস প্রধানমন্ত্রীর ভার্চুয়ালি উদ্বোধনে নারায়ণগঞ্জ যুক্ত ছিলো
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ৩ মে, ২০২৬

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ সিলেট স্টেডিয়ামে নতুন কুড়ি স্পোর্টস এর শুভ উদ্বোধন করেছেন বিএনপির চেয়ারপার্সন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে দেশের প্রতিটি জেলার সাথে একযোগে নারায়ণগঞ্জের নেতৃবৃন্দরা ভার্চুয়ালি যুক্ত ছিলো।

শনিবার (২ মে) বিকেল চারটায় তিনি এর শুভ উদ্বোধন করেন।
এসময় প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর বক্তৃতায় বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার হিসেবে তাদের জবাবদিহিতা জনগণের কাছেই। মানুষের কল্যাণে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের কাজ শুরু হয়েছে বলেও জানান তিনি। কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়ন শুরু হয়েছে এবং পর্যায়ক্রমে সারা দেশে তা পৌঁছে দেওয়া হবে। আগামী পাঁচ বছরের মধ্যে দেশের সব যোগ্য পরিবারকে এই সুবিধার আওতায় আনার লক্ষ্য রয়েছে বলেও জানান তিনি।
তিনি অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিশু-কিশোরদের উদ্দেশ্য করে বলেন, আগামীতে দেশের হাল ধরবে তোমরা। ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজীবী, বৈজ্ঞানিক সহ সবকিছুই তোমরা হবে। এজন্য তোমাদের নিজেদেরকে গড়ে তুলতে হবে। যে যেটাতে পারদর্শী তার জন্য সেই ব্যবস্থা করা হবে। তাই এখন থেকেই তোমরা নিজেদের গড়ে তুলতে সচেষ্ট হবে।


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এড. আবুল কালাম, ২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ, ৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, অতিরিক্ত জেলা প্রশাসক নিলুফা ইয়াসমিন, জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মামুন মাহমুদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজিব, মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, যুগ্ম আহ্বায়ক ফতেহ মোঃ রেজা রিপন, যুগ্ম আহ্বায়ক আবুল কাউছার আশা, ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক এড. বারী ভূইয়া, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি সহ বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...