নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   আইনজীবী জালাল উদ্দিন ভূঁইয়া ও আফরোজা বেগমের মৃত্যুতে ‎শোকসভা ও দোয়া   |   কাশীপুরে ৫ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করলো লায়ন্স ক্লাব   |   বন্দরে আলোচিত মাকসুদা হত্যা মামলায় সাদ্দাম ও তায়েম হাবিব গ্রেপ্তার   |   শুক্রবার বন্দরে আহলে বায়াত কনফারেন্সে আসছেন স্কলার সাইফুল আজম বাবর আল-আজহারী   |   ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে বন্দরের মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান   |   বিশিষ্ট সার্জন অধ্যাপক ডক্টর কে এম আশরাফ আলী’র ইন্তেকাল   |   জয় বাংলা শ্লোগান দেয়ার ঘটনায় আইভীর আইনজীবী সহ তিনজন গ্রেপ্তার   |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
 প্রচ্ছদ   মহানগর   আইনজীবী জালাল উদ্দিন ভূঁইয়া ও আফরোজা বেগমের মৃত্যুতে ‎শোকসভা ও দোয়া
আইনজীবী জালাল উদ্দিন ভূঁইয়া ও আফরোজা বেগমের মৃত্যুতে ‎শোকসভা ও দোয়া
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী এড. মো. জালাল উদ্দিন ভূঁইয়া ও আইনজীবী এড. আফরোজা বেগমের মৃত্যুতে।

‎শোকসভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) দুপুর ১২টায় নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির বার ভবনের নিচতলায় সমিতির উদ্যোগে এ শোকসভার আয়োজন করা হয়।

‎শোকসভায় বক্তারা প্রয়াত দুই আইনজীবীর কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, এড. মো. জালাল উদ্দিন ভূঁইয়া ও এড. আফরোজা বেগম তাঁদের পেশাগত সততা, নিষ্ঠা, দক্ষতা ও দায়িত্বশীলতার মাধ্যমে সহকর্মীদের শ্রদ্ধা ও ভালোবাসা অর্জন করেছিলেন। আইন পেশায় তাঁদের অবদান এবং সহকর্মীদের সঙ্গে আন্তরিক সম্পর্ক স্মরণীয় হয়ে থাকবে। তাঁদের মৃত্যু নারায়ণগঞ্জের আইন অঙ্গনের জন্য অপূরণীয় ক্ষতি। ‎বক্তারা আরও বলেন, প্রয়াত দুই আইনজীবীর কর্মজীবন ও পেশাগত আদর্শ সহকর্মীদের কাছে স্মরণীয় হয়ে থাকবে। তাঁদের মৃত্যুতে যে শূন্যতার সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়। এ সময় তাঁরা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

‎
‎নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. সরকার হুমায়ূন কবিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এড. এইচ এম আনোয়ার প্রধানের সঞ্চালনায় শোকসভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এড. আবুল কালাম আজাদ জাকির, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এড. জাকির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক এড. মাহবুবুর রহমান,সিনিয়র আইনজীবী এড. মাহবুবুর রহমান মাসুম, এড. খোরশেদ আলম মোল্লা, এড. নবী হোসেন, এড. আব্দুল গাফ্ফার, এড. আজিজুল হক হান্টু, এড. রেজাউল করিম রেজাসহ জেলা আইনজীবী সমিতির বিপুলসংখ্যক সদস্য।

‎শোকসভা শেষে প্রয়াত এড. মো. জালাল উদ্দিন ভূঁইয়া ও এড. আফরোজা বেগমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...