শিরোনাম
মাজারে ফুল চাদর ফাতেহা পাঠ / পৌরপিতা আলী আহাম্মদ চুনকার চিশতি (রহঃ) ৪৩ তম পবিত্র ওরশ মোবারক
রাকিব উল হাসান – নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নক্ক্সবান্দিয়া তরিকার অন্যতম খলিফা, বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামায়াতের প্রতিষ্ঠাতা সহ-সভাপতি,মহান মুক্তিযুদ্ধের সংগঠক, পৌরপিতা আলী আহাম্মদ চুনকার চিশতি (রহঃ) এর
৪৩ তম পবিত্র ওরশ মোবারক উপলক্ষে নানা কর্মসূচী পালন করা হবে।

২২ ও ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরী ০৩ ও ০৪ নভেম্বর ২০২৬, রোজ: মঙ্গল ও বুধবার দুইদিনব্যাপি ওরশ মোবারকের কর্মসূচীর মধ্যো রয়েছে, কোরআন প্রথম দিন কোরআন খতম, বাদ আসর পশ্চিম দেওভোগ, আলী আহাম্মদ চুনকা কুটির খাজা নাজমুল হাসান খানকায়ে দারুল ইস্ক থেকে ফুল চাদর নিয়ে মাসদাইর করস্থানে আলী আহম্মদ চুনকার মাজার শরীফে ফুল চাদর চরিয়ে কুল ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজার করে দেশ ও জাতীর মঙ্গল কামনা করে দোয়া অনুষ্ঠিত হবে। রাতে বাদ এশা খাজা নাজমুল হাসান খানকায়ে দারুল ইস্কে কুল ফাতেহা পাঠ বিশেষ দোয়া ও মজলিশে শামা নেওয়াজ বিতরন অনুষ্ঠান হবে।
১৯৩৪ সালের ১৬ ডিসেম্বর নারায়ণগঞ্জের দেওভোগ এলাকার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে আলী আহাম্মদ চুনকার জন্ম। তাঁর পিতা ওয়াহেদ আলী ও মাতা গোলেনুর বেগম। ১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ পর্যন্ত প্রতিটি আন্দোলন–সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেন তিনি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর হিসেবে পরিচিত ছিলেন।
১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর ভেঙে পড়া নেতা-কর্মীদের সংগঠিত ও উজ্জীবিত করার কাজ করেন চুনকা। এ সময় তাঁকে দীর্ঘদিন গৃহবন্দি রাখা হয়। স্থানীয় সেনা ক্যাম্প ও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার কাছে জিজ্ঞাসাবাদ এবং মানসিক নির্যাতনের শিকার হন তিনি।
১৯৭৮ সালে আলী আহাম্মদ চুনকা নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন। স্বাধীনতার পর নারায়ণগঞ্জ পৌরসভার প্রথম নির্বাচনে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। ১৯৭৯ সালে নারায়ণগঞ্জ-৫ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়নে সংসদ সদস্য পদে প্রার্থী হন।

রাজনীতির পাশাপাশি তিনি বিভিন্ন ধর্মীয়, সামাজিক ও ক্রীড়া সংগঠনের সঙ্গেও যুক্ত ছিলেন। সবার কাছে তিনি ‘চুনকা ভাই’ নামে পরিচিত ছিলেন। এই নামেই তিনি জননেতা হিসেবে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। দীর্ঘ কর্মময় জীবনে বিরামহীন পরিশ্রম তাঁকে কিংবদন্তিতুল্য জনপ্রিয়তা এনে দেয়।
তাঁর তিন কন্যার মধ্যে বড়জন ডা. সেলিনা হায়াৎ আইভী নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে টানা তিনবার মেয়র নির্বাচিত হন। দুই পুত্রের মধ্যে বড় ছেলে প্রয়াত আহাম্মদ আলী রেজা রিপন এবং ছোট ছেলে আহাম্মদ আলী রেজা উজ্জ্বল।
ঢাকা নওয়াব বাড়ীর পীর হযরত শাহ্ সৈয়দ খাজা নাজমুল হাসান নকসেবন্দ আবুল উলাই তরিকতের পাট্রা পরিয়ে অনুষ্ঠানিকভাবে চিশতিয়া ও নকসেবন্দ তরিকায় “খলিফা ” খেতাব প্রদান করেন। #



