নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   রূপগঞ্জে দুর্ধর্ষ ডাকাত সর্দার জাহাঙ্গীরসহ ৫ ডাকাত গ্রেফতার | দেশীয় অস্ত্র উদ্ধার
রূপগঞ্জে দুর্ধর্ষ ডাকাত সর্দার জাহাঙ্গীরসহ ৫ ডাকাত গ্রেফতার | দেশীয় অস্ত্র উদ্ধার
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ রূপগঞ্জে দুর্ধর্ষ ডাকাত সর্দার জাহাঙ্গীরসহ ৫ ডাকাত সদস্যকে করেছে র‌্যাব-১১। এসময় দেশীয় অস্ত্র ২টি রামদা, ১টি ছোরা, ১টি লোহার শাবল, ১টি কুড়াল, ১ টি লোহার পাইপ উদ্ধার করা হয়। আজ ১৫ নভেম্বর সোমবার দুপুরে র‌্যাব-১১, আদমজীনগর সদর দপ্তরের এএসপি সহকারী পরিচালক মিডিয়া অফিসার মোঃ রিজওয়ান সাঈদ জিকু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৪ নভেম্বর দিবাগত রাতে জেলার রূপগঞ্জ থানার মুড়াপাড়া বাজার এলাকায় লিনা পেপার মিলস লিঃ-এ ডাকাতি করা কালে দেশীয় অস্ত্রসহ ০৫ জন দুর্ধর্ষ ডাকাতকে হাতে-নাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীরা হলো ডাকাত সর্দার মোঃ জাহাঙ্গীর আলম (৪২), তার সহযোগি ডাকাত সদস্য মোঃ শফিক (৩৫), মোঃ আকরাম ইসলাম (২৪), মোঃ মিলন মিয়া (৪৪), মোঃ কাউসার মিয়াকে (২৩) গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ২টি রামদা, ১টি ছোরা, ১টি লোহার শাবল, ১টি কুড়াল, ১ টি লোহার পাইপ উদ্ধার করা হয়।গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামীরা সংঘবদ্ধ ডাকাত চক্রের সক্রিয় সদস্য। গ্রেফতারকৃত আসামীরা পরস্পর যোগসাজসে আর্থিক ভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে বাজার এলাকায় অবস্থিত ব্যাংকসহ বিভিন্ন প্রতিষ্ঠানে ডাকাতি করে আসছে। জিজ্ঞাসাবাদে আসামীরা আরো স্বীকার করে যে, তারা দেশীয় অস্ত্র-সস্ত্র সহ মুড়াপাড়া বাজারস্থ লিনা পেপার মিলস লিমিটেড-এ ডাকাতি করছিল। গ্রেফতারকৃত ডাকাত সদস্যদের নামে রূপাগঞ্জ থানাসহ বিভিন্ন থানায় মাদক, অস্ত্র ও ডাকাতি সংক্রান্ত একাধিক মামলা রয়েছে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...