নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   কুতুবপুরে কিশোর গ্যাং জড়িয়ে পড়ছে নানা অপরাধে | নেশার টাকা যোগাতে বেপরোয়া
কুতুবপুরে কিশোর গ্যাং জড়িয়ে পড়ছে নানা অপরাধে | নেশার টাকা যোগাতে বেপরোয়া
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২

ফতুল্লা প্রতিবেদকঃ ফতুল্লার কুতুবপুরে কিশোর অপরাধী কালচার দিন দিন ভয়ংকর হয়ে উঠছে। মাদক নেশায় জড়িয়ে পড়া থেকে শুরু করে চুরি, ছিনতাই, যৌন হয়রানি, মাদক ব্যবসাসহ নানা অপরাধে জড়িয়ে পড়ছে তারা। এমনকি অভ্যন্তরীণ দ্বদ্ধ কিংবা অন্য কিশোর অপরাধীর সঙ্গে তুচ্ছ বিরোধকে কেন্দ্র করে হত্যার মত জঘন্য অপরাধ থেকেও পিছপা হচ্ছে না কিশোর গ্যাংয়ের অপরাধীরা। এরা মাদক নেশার টাকা জোগাড় করতে ছোট খাটো অপরাধে জড়িয়ে পড়ছে কিশোর অপরাধীরা। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হয়ে উঠছে ভয়ংকর অপরাধী এবং এলাকার ত্রাস। আরও উদ্বেগের বিষয় হচ্ছে, উঠতি বয়সের কিশোর অপরাধীরা ভাড়াটে হিসাবে মানুষ হত্যা কিংবা নির্যাতনের মতো অপরাধে যুক্ত হচ্ছে। তারই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জ সদর উপজেলা কুতুবপুরের নূরবাগের কুসুম বাগ এলাকায় গত ১২ ই নভেম্বর আনুমানিক রাত ৮ টার দিকে ফতুল্লা থানা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি রাব্বানীর ছেলে কাউছারে (১৬) কাছে কোন কারণ ছাড়াই ৩০ হাজার টাকা চাঁদা দাবি করে একই এলাকার বাসিন্দা সোহরাবের ছেলে কিশোর অপরাধীর লিডার সোহান। তাকে টাকা দিতে রাজি না হওয়ায় সোহানসহ তার সাথে থাকা কিশোর অপরাধীরা কাউছারের উপর ধারালো অস্ত্র ছোরা দিয়ে উপর্যপুরী আঘাত করে পিঠে, ঘাড়ে ও হাতে গুরুতর কাটা রক্তাক্ত জখম করে। এবং পিঠের আঘাতে ১২টি সেলাই হাতে ৬টি সেলাই লাগে। এবং কাওসারের সাথে থাকা নগদ ২০ হাজার টাকা একটি স্মার্ট ফোন ও ১২ আনা ওজনের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে যায়। যার মূল্য প্রায় ৯২ হাজার টাকা। এমনটিই জানিয়েছেন কাউছারের বাবা রাব্বানী। এই বিষয়ে ফতুল্লা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। কিশোর গ্যাং কালচারের পেছনে স্থানীয় রাজনৈতিকভাবে প্রভাবশালী ও পেশাদারদের পৃষ্ঠপোষকতাকেও দায়ী করছেন সমাজ বিশ্লেষকরা। তারা বলছেন, অবস্থা এখন এমন জায়গায় চলে গেছে যে, কিশোর গ্যাং নিয়ন্ত্রণে সামাজিক আন্দোলন জরুরি হয়ে পড়েছে। তারা আরও বলছেন, আগামী পওজন্মকে অপরাধমুক্ত রাখতে হলে কিশোর গ্যাংয়ের লাগাম এখনই টেনে ধরতে হবে। তা না হলে দিন দিন পরিস্থিতি আরও ভয়ংকর হয়ে উঠবে। বস্তুত আইনশৃঙ্খলা বাহিনী, সমাজ ও পরিবারের সমন্বিত উদ্যোগ ছাড়া কিশোর গ্যাং কালচার থেকে রেহাই পাওয়ার কোনো উপায় নেই। এ বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ রেজাউল হক দিপু ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকদের বলেন অভিযোগ পেয়েছি তদন্ত-পূর্বক ব্যবস্থা নেওয়া হবে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...