নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   বিসিকের দুর্ধুর্ষ সন্ত্রাসী সম্রাট বেপরোয়া | অর্ধ ডজন মামলা
বিসিকের দুর্ধুর্ষ সন্ত্রাসী সম্রাট বেপরোয়া | অর্ধ ডজন মামলা
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২
ফতুল্লা প্রতিবেদকঃ  ফতুল্লার শিল্পনগরী বলে খ্যাত বিসিক শিল্পাঞ্চলে মূর্তিমান এক আতংকের নাম সম্রাট।  সম্রাট শাসনগাও, বিসিক এলাকায় গড়ে তুলেছে অপরাধের সম্রাজ্য । আর এই অপরাধ সম্রাজ্যের মুকুটহীন সম্রাট
হয়ে উঠেছেন সম্রাট। তার বিরুদ্ধে ডাকাতি, ছিনতাই, মাদক ব্যবসা, চাঁদাবাজী, অস্ত্র সহ অর্ধ ডজনেরও বেশী মামলা রয়েছে ফতুল্লা মডেল থানায়। পুলিশের উপর ও হামলার অভিযোগ রয়েছে তার বিরূদ্ধে । তথ্য মতে, ফতুল্লা মডেল থানার শাসনগাও বিসিক এলাকার আব্দুল হাইয়ের পুত্র সম্রাট। নাম সম্রাট প্রতিটি ক্ষেত্রেই সে তার মতোই কর্ম করে চলে। ঝুট সন্ত্রাসী, চাঁদাবাজী, ছিনতাই, মাদক ব্যবসাসহ নানা অপরাধের জন্ম দিয়ে গোটা বিসিক শিল্পা লে সম্রাট মূর্তিমান আতংকে পরিনত হয়েছে। তার রয়েছ বিশাল এক সন্ত্রাসী বাহিনী। মাদক কারাবারে বিসিক এলাকায় তার রয়েছে একক প্রভাব। বলা যায় গত কয়েক দিন পূর্বেও মুদি দোকানের মতো প্রকাশ্য বিসিক দুই নাম্বার গেইটে একটি নির্দিস্ট স্থানে বসে ইয়াবা, ফেনসিডিল ও গাঁজা বেচাকেনা হতো। যা স্থানীয় মহলে সম্রাটের মাদক স্পট নামে ব্যাপক পরিচিত লাভ করেছিলো। একই সাথে বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের কর্ণধার ও উধ্বতন কর্মকর্তাদের জন্য হোম ডেলিভারি ও প্রচলিত। গোটা বিসিক জুড়ে মাদক বাজারে রয়েছে সম্রাটের একক নিয়ন্ত্রণ। নির্ভরযোগ্য একটি সূত্রের দাবী গত কয়েকদিন পূর্বে ফতুল্লা মডেল থানা পুলিশের একটি দল বিসিকস্থ সম্রাটের মাদক স্পটে হানা দেয়। সে সময় পুলিশের দুই সদস্য কে লাি ত করে পালিয়ে যায় সম্রাট । সর্বশেষ গত দুদিন পূর্বে ঢাকা-মুন্সিগঞ্জ সড়কে ডাকাতিকালে পুলিশ অভিযান চালিয়ে তিন সদস্যকে ধারালো অস্ত্র সহ গ্রেফতার করলেও পালিয়ে যেতে সক্ষম হয় দুর্ধর্ষ অপরাধী সম্রাট । স্থানীয় একাধিক তথ্য মতে, সম্রাট দূর্ধর্ষ অপরাধি হয়ে উঠেছে। সাধারন মানুষের কাছে আতংকে পরিনত হয়েছে।
ফতুল্লা মডেল থানার ইনচার্জ শেখ রিজাউল হক দিপু জানায়, সম্রাটের বেশ কয়েক সহযোগিকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। সম্রাটকেও গ্রেফতার করার জন্য পুলিশ কাজ করছে বলে তিনি জানান। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...