নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   মহানগর   ডাইলপট্টিতে সিটি কর্পোরেশনের স্বাস্থ্যসম্মত পাবলিক টয়লেট উদ্বোধন
ডাইলপট্টিতে সিটি কর্পোরেশনের স্বাস্থ্যসম্মত পাবলিক টয়লেট উদ্বোধন
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ২০ নভেম্বর, ২০২২

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ  নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৫নং ওয়ার্ডের ডাইলপট্টি এলাকায় স্বাস্থ্যসম্মত পাবলিক টয়লেট উদ্বোধন করা হয়েছে। ২০ নভেম্বর রবিবার সকালে স্বাস্থ্যসম্মত এ পাবলিক টয়লেট উদ্বোধন করেন ১৫নং ওয়ার্ড কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন এড. সুলতান উদ্দিন নান্নু, নিতাইগঞ্জ ব্যাবসায়ী সমিতির নেতা শংকর সাহা, শরফুদ্দিন আহমেদ, বিকাশ চন্দ্র সাহা, সজল সাহা, বিকাশ দেবনাথ, স্বপন সাহা, নূর আলম খান, ডাইলপট্টি লোড আনলোড শ্রমিক ইউনিয়নের সভাপতি মাসুদ ও ১৫নং ওয়ার্ড সচিব মোঃ আবুল কালামসহ এলাকাবাসী। স্বাস্থ্যসম্মত পাবলিক টয়লেটটি পরিচালনায় থাকবে আরবান কমিউনিটি ভলান্টিয়ারবৃন্দ।

ডাইলপট্টি একটি ব্যস্ততম বাণিজ্যিক এলাকা। সারাদেশে এখান থেকে চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্য সরবরাহ হয়ে থাকে। এখানে শ্রমিক, কর্মচারী মিলে প্রায় ২/৩ হাজার লোক দৈনন্দিন কার্যক্রমে অংশ নেয়। দীর্ঘদিন এই এলাকায় কোন স্বাস্থ্যসম্মত টয়লেট ব্যাবস্থা ছিল না। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর ঐকান্তিক ইচ্ছায় এ পাবলিক টয়লেটটি নির্মান করা হয়েছে।
কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় এলাকাবাসীর পক্ষ থেকে মেয়র আইভীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন । তিনি বলেন নিরোগ দেহের জন্য স্বাস্থ্যসম্মত টয়লেট ব্যবস্থার কোন বিকল্প নেই। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ইতিমধ্যেই আরও কয়েকটি স্বাস্থ্যসম্মত পাবলিক টয়লেট চালু করেছে। এ ধারা অব্যাহত থাকবে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...