নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   দুর্ধর্ষ সন্ত্রাসী দেড় ডজন মামলার আসামী রাজু প্রধান গ্রেফতার
দুর্ধর্ষ সন্ত্রাসী দেড় ডজন মামলার আসামী রাজু প্রধান গ্রেফতার
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ২০ নভেম্বর, ২০২২
ফতুল্লা প্রতিবেদকঃ  সদর উপজেলার ফতুল্লার পশ্চিম দেওভোগ বাশমুলি, কাশিপুর এলাকার দুর্ধর্ষ সন্ত্রাসী ও হত্যা সহ প্রায় দেড় ডজনের ও বেশী মামলার আসামি  রাজু প্রধান (৩২) কে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (২০ নভেম্বর) দুপুরে তাকে ফতুল্লার কাশিপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রাজু প্রধান বাশমুলির রিয়াজ প্রধানের ছেলে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ইনচার্জ শেখ রিজাউল হক দিপু জানায়, রাজু প্রধানকে দুপুর একটার দিকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ১৭-১৮ টি মামলা রয়েছে বলে তিনি জানান।
স্থানীয়রা জানায়, ফতুল্লার দেওভোগ, বাশমুলি কাশিপুরের দুর্ধর্ষ সন্ত্রাসী ও একাধিক মামলার আসামী দুর্ধর্ষ সন্ত্রাসী রাজু প্রধান বাহিনীর কাছে জিম্মি হয়ে পড়েছিলো পশ্চিম দেওভোগ মাদ্রাসা শেষ মাত্রা, বাংলাবাজার, বাঁশমুলি, নুর মসজিদ, ভোলাইল এলাকার সাধারণ মানুষ। এ বাহিনীর বিরুদ্ধে চাদাঁবাজি থেকে শুরু করে হত্যা, অস্ত্র, মাদক, চাঁদাবাজি, ভূমিদস্যু, ছিনতাই, মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড করে আসছে। ইতিপুর্বে রাজু প্রধানের সহযোগি তার ছোটভাই সাজু প্রধান ও সাল্লুসহ প্রায় ১২/১ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। রাজু প্রধানের অপর সহযোগি রাশেদকে প্রায় ১৫ দিন পুর্বে কাশিপুরের শান্তিনগর এলাকায় গনপিটুনি দেয় স্থানীয়রা। রাজু প্রধানের প্রধান সেনাপতি রাশু, রাসেল, শামীম ও তার ফুফাতো ভাই সাইমনগংদেরও দ্রুত গ্রেফতারের দাবী জানান তারা। দুর্ধর্ষ সন্ত্রাসী রাজু ও তার বিশাল কিশোর গ্যাং বাহিনী এলাকায় ত্রাস হিসেবে পরিচিত। তাদের বিরুদ্ধে ফতুল্লা থানায় ছিনতাই, চাঁদাবাজি, নিরীহ মানুষকে হয়রানি, হত্যা মামলাসহ প্রায় দেড় ডজনেরও বেশী  মামলা রয়েছে।
সন্ত্রাসী রাজুর বিরুদ্ধে ফতুল্লা থানায় দায়ের করা যে সকল  মামলা রয়েছে তা হলো, ১/ ১৪ মে ২০১৭ সালের ১৯(১) ধারায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা, ২/ ৪ ডিসেম্বর ২০১৬ সালের ১৯(১) ধারায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা, ৩/ ১৬ নভেম্বর ২০১৬ সালের ১৯(১) ধারায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা, ৪/ ২৭ নভেম্বর ২০১৫ সালে ৪(১) ধারা দরুত বিচার আইনে মামলা, ৫/ ২২মার্চ ২০১৪ সালের ৩০২/৩৪ ধারা আইনে মামলা, ৬/১৭ অক্টোবর ২০০৮ সালের ধারা আইনের ১৪৩/৩৪১/৩২৩/৩২৫/৩০৭/৩৭৯/৫০৬ মামলা, ৭/ বন্দর থানায় ৮ ডিসেম্বর ২০০৬ সালে ১৯ (১) ধারায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। এছাড়াও নিজর নাম ও পিতার নাম পরিবর্তন করেও প্রায় ৩-৪ টি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...