নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   শুটারগান, কার্তুজ, বিপুল পরিমান ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
শুটারগান, কার্তুজ, বিপুল পরিমান ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ কার্তুজ ভর্তি শুটারগান, বিপুল পরিমান ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র‌্যাব-১১। ২৪ নভেম্বর  রাতে সিদ্ধিরগঞ্জ থানার ল্যান্ডিং স্টেশন এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদক ব্যাবসায়ী  মোঃ রুবেল ভূইঁয়াকে (৩৬) গ্রেফতার করা হয়। সে রূপগঞ্জের তারাবো দক্ষিণ পাড়া এলাকার মৃত তমিজ উদ্দিন ভূইঁয়ার ছেলে। অভিযানের সময় তার সাথে  থাকা ১ টি ওয়ান শুটারগান, ১ রাউন্ড কার্তুজ এবং ২,৭০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আজ ২৫ নভেম্বর র‌্যাব-১১ আদমজীনগর সহকারী পরিচালক মিডিয়া অফিসার এএসপি মোঃ রিজওয়ান সাঈদ জিকু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, একটি দল ২৪ নভেম্বর  রাতে সিদ্ধিরগঞ্জে ল্যান্ডিং স্টেশন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে ১ টি ওয়ান শুটারগান, ১ রাউন্ড কার্তুজ এবং ২,৭০০ পিস (দুই হাজার সাতশত) পিস ইয়াবাসহ মোঃ রুবেল ভূইঁয়া (৩৬) নামক অস্ত্রধারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদে জানা গেছে , মাদক ব্যাবসায়ী মোঃ রুবেল ভূইঁয়া সে একজন অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী এবং মাদক ব্যবসায়ী। অবৈধ অস্ত্র প্রদর্শন করে সে মাদক ব্যবসাসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকান্ড চালিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে আসছিল। এই ভয়ঙ্কর সন্ত্রাসীর ভয়ে এলাকার কেউ মুখ খুলতে সাহস পেত না। রুবেল আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য দীর্ঘদিন যাবৎ বিভিন্ন অভিনব কৌশলে নিষিদ্ধ মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে নিয়ে এসে নারায়ণগঞ্জ জেলাসহ এর আশপাশের এলাকায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।  সন্ত্রাসী কর্মকান্ড করার জন্য অবৈধ ওয়ান শুটারগান রেখেছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে সে। গ্রেফতারকৃত আসামী মোঃ রুবেল ভূইঁয়ার বিরুদ্ধে ইতিপূর্বে রূপগঞ্জ থানায় ০১ টি অস্ত্র আইনে, ০১টি মাদক দ্রব্য আইনে, ০৪ টি হত্যা চেষ্টা মামলা, ০১ টি চুরি মামলা ও ০১ টি বিস্ফোরক দ্রব্য আইনে মামলা সহ সর্বমোট ০৮ টি মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের করাল গ্রাস থেকে যুব সমাজ তথা দেশকে বাচাঁতে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে র‌্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...