নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   অনিয়মে রাজউকের উচ্ছেদ অভিযানে দুটি বহুতল ভবনের বর্ধিত অংশ ভাঙ্গা সহ ১০ লাখ জড়িমানা
অনিয়মে রাজউকের উচ্ছেদ অভিযানে দুটি বহুতল ভবনের বর্ধিত অংশ ভাঙ্গা সহ ১০ লাখ জড়িমানা
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ২৭ নভেম্বর, ২০২২

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড শান্তিধারা এলাকায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) উচ্ছেদ অভিযান চালিয়ে দুটি বহুতল ভবনের বর্ধিত অংশ ভেঙ্গে দেওয়া সহ ১০ লাখ জড়িমানা করা হয়েছে। আজ রবিবার দুপুর থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়ে চলে বিকেল পর্যন্ত । অভিযানে শান্তিধারা এলাকায় টিপিএস বহুতল ভবনের নকশাবহির্ভূত ও বিধি নিষেধ অমান্য করে ভবন নির্মাণ করায় দুইটি ভবনের বর্ধিতাংশ ভেঙে দেয়া হয়। এসময় এক ভবন মালিক মুকবুল হোসেনকে ১০ লাখ টাকা জড়িমানা করা হয়েছে। গতকাল মৌচাক এলাকায় সকাল থেকে বিকাল পর্যন্ত রাজউকের পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াহিয়া খানের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযানে বিপুল পরিমান পুলিশ আইনশৃঙ্খলা বাহিনী উপস্থিথ ছিলেন। এসময় রাজউকের পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াহিয়া খান জানান, নকশাবহির্ভূত ভবন নির্মাণ করার বিষয়টি রাজউকের নজরে এলে ভবন মালিকদের নোটিশ দেয়া হয়। কিন্তু তারা এর জবাব না দেয়নি। বিধিনিষেধ অমান্য করায় এ ভবন উচ্ছেদ অভিযান চলিয়ে ভেঙ্গে দেওয়া হয়। এসময় ১০ লাখ টাকা জড়িমানা করা হয়।এসময় রাজউকের অথরাইজ কর্মকর্তা মোঃ ইলিয়াস সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিথ ছিলেন। রিপোর্ট লেখা পর্যন্ত উচ্ছদ অভিযান চলছিল। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...