নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   শীর্ষ মাদক বিক্রেতা এরশাদ ও মনির ইয়াবাসহ আটক ! 
শীর্ষ মাদক বিক্রেতা এরশাদ ও মনির ইয়াবাসহ আটক ! 
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২
নারায়ণগঞ্জের খবর ডেস্কঃ নারায়ণগঞ্জ সদর উপজেলার কোতালেরবাগ এলাকার শীর্ষ মাদক বিক্রেতা এরশাদ ও মনির ওরফে কুত্তা মনিরকে ডিবি পুলিশ আটক করলেও তাদের সহযোগী রানা ও রিপন প্রধান রয়ে গেছে পুলিশী ধরাছোঁয়ার বাইরে। ২ শীর্ষ মাদক বিক্রেতা এরশাদ ও কুত্তা মনিরকে ১২শ পিস ইয়াবা সহ আটক করায় ডিবি পুলিশকে সাধুবাদ জানান এলাকাবাসী।
এলাকাবাসী সুত্রে জানা যায়,ফতুল্লা ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের সাবেক মেম্বার মৃত আব্দুল মালেকের বড় পুত্র ও উক্ত ওয়ার্ডের বর্তমান মেম্বার বাছেদ প্রধানের বড়ভাই এরশাদ ও মালেক মেম্বারের মেয়ের জামাতা বাছেদ মেম্বারের ভগ্নিপতি কুত্তা মনিরকে ১২শ পিস ইয়াবা সহ গত সোমবার (২৮ নভেম্বর) আটক করে ডিবি পুলিশ। তাদের সহযোগী ইস্রাফিলের পুত্র রানা ও রিপন প্রধান পুলিশের টের পেয়ে পালিয়ে যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসী আরো জানান, রানা ও রিপন প্রধান খুচরা বিক্রেতা হিসেবে ইয়াবার ডিলার এরশাদ এবং মনিরের ইয়াবা বিক্রি করে আসছে। পুলিশ শীর্ষ ২ মাদক বিক্রেতা কে আটক করতে সক্ষম হলেও রানা ও রিপন পালিয়ে যায়। রিপন প্রধান কয়েক বছর আগে মাদক সহ ডিবি পুলিশের হাতে আটক হয়েছিল। সে সময় টাকার জোরে রক্ষা পায় রিপন। রানা ও রিপন প্রধান কে আটক করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে মূলহোতারা বেড়িয়ে আসবে। এ ব্যাপারে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ ও ডিবির ওসির হস্তক্ষেপ কামনা করেন সচেতন এলাকাবাসী।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...