নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   সংগঠনের মাধ্যমে যুব সমাজে নৈতিক শিক্ষা ও আদবকায়দা অর্জন হয় – পলাশ
সংগঠনের মাধ্যমে যুব সমাজে নৈতিক শিক্ষা ও আদবকায়দা অর্জন হয় – পলাশ
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২
নারায়ণগঞ্জের খবর ডেস্কঃ  আর্তমানবতার সেবায় নিয়োজিত কার্যক্রম এই স্লোগানকে সামনে রেখে ‘আলীগঞ্জ প্রবীণ হিতৈশী সংঘে’র পরিচিতি সভা এবং শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শুক্রবার ২ ডিসেম্বর বিকালে নারায়ণগঞ্জ সদর উপজেলাধীন ফতুল্লার আলীগঞ্জ পলাশনগর আমির সিটি রেললাইন এলাকায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব কাউছার আহম্মেদ পলাশ।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব কাউছার আহাম্মেদ পলাশ বলেন, সামাজিক সংগঠনের মাধ্যমে সমাজে যুব সমাজের মাঝে নৈতিক শিক্ষা ও আদবকায়দা শিক্ষা অর্জিত হয়। আজকে সমাজে অনেক সময় দেখা যায় যুব সমাজ মুরুব্বিদের সালাম ও সম্মান করে না। এটা নৈতিকতা ও মূল্যবোধের অভাব। কিন্তু সহি ইবাদত, খেলাধুলা, সমাজসেবা, সামাজিক সংগঠনের মাধ্যমে নৈতিক শিক্ষার উন্নতি ঘটে। তাছাড়া সমাজসেবা করে জনগণের উপকারে কাজ করা প্রকৃত মোমেন মুসলমানের কাজ। এখন শীতের সময় তাই শীতার্থ মানুষের পাশে যতটুকু সম্ভব সাহায্য করা উচিত। আবার বন্যা সহ সকল প্রাকৃতিক দূর্যোগের সময় মানুষের কল্যাণে কাজ করা প্রতিটি সংগঠনের অত্যাবশ্যক কাজ। আমি আশা করি আমাদের আলীগঞ্জবাসি মাদক নির্মূলে সকলে কাজ করবেন। আর যুব সমাজ প্রতি ওয়াক্তে নামাজ আদায় করবে। নামাজ মানুষকে সকল প্রকার অশুভ কাজ থেকে দূরে রাখে।
অনুষ্ঠানে প্রবীণ হিতৈশী সংঘের সভাপতি মোঃ সেকান্দার আলী মৃধা’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুতুবপুর ইউপির সাবেক ৭নং ওয়ার্ড মেম্বার হাজী মোঃ নুরুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মোঃ শামসুল হক, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী মোঃ আঃ হালিম খান, কুতুবপুর ইউপির ৭নং ওয়ার্ড মেম্বার মোঃ জাহাঙ্গীর আলম, কুতুবপুর ইউপির ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মেম্বার মোসাঃ আরজুদা বেগম খুকি, আলীগঞ্জ ক্লাবের কোষাধ্যক্ষ হাজী মোঃ আরিফুল ইসলাম আরিফ, জাতীয় শ্রমিকলীগ নারায়ণগঞ্জ জেলার সিঃ সহ সভাপতি মোঃ হুমায়ুন কবির, ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস ওয়াকার্স নারায়ণগঞ্জ জেলার সভাপতি হাজী মোঃ শাহাদাৎ হোসেন সেন্টু, জাতীয় শ্রমিকলীগ ফতুল্লা আঞ্চলিক কমিটির সহ সভাপতি হাজী মোঃ আবুল হোসেন, জাতীয় শ্রমিকলীগ ফতুল্লা থানার সভাপতি মোঃ পিয়াস আহমেদ সোহেল, ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন নারায়ণগঞ্জ জেলার সভাপতি মোঃ গোলাম কিবরিয়া আঃ সাত্তার, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ মোকারম সরদার, আলীগঞ্জ পলাশ কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি হাজী মোঃ রফিকুল ইসলাম শামীম, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ ওয়াশিম।
এ সময় আরও উপস্থিত ছিলেন, আলীগঞ্জ প্রবীণ হিতৈশী সংঘের সহ সভাপতি মোঃ হারুন অর রশিদ, মোঃ মনির হোসেন, সাধারণ সম্পাদক কাজী এনামুল হক, সহ সম্পাদক মোঃ আলী রেজা, সাংগঠনিক সম্পাদক মোঃ নূরুল হক, সহ সাংগঠনিক মোঃ আঃ রাজ্জাক, প্রবীণ হিতৈশী বিষয়ক সম্পাদক মোঃ ইব্রাহিম বেপারী, অর্থ সম্পাদক হাফেজ কারী মোঃ খলিলুর রহমান, দপ্তর সম্পাদক মোঃ আবুল বাশার, সমাজ কল্যাণ সম্পাদক শাহজাহান খান, সহ সমাজ কল্যাণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বিদ্যুৎ, প্রচার সম্পাদক মোঃ শরিফ প্রধান, ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ হাবিব খন্দকার, কার্যকরী সদস্য মোঃ ফারুক প্রধান, মোঃ দীল ইসলাম (দিলা ফকির), মোঃ মোয়াজ্জেম হোসেন বিদ্যুৎ, মোঃ মামুন, মোঃ বেলাল হোসেন, মোঃ হানিফ প্রমুখ।
আলোচনা অনুষ্ঠান শেষে আলহাজ্ব কাউছার আহাম্মেদ পলাশের পুত্র সন্তানের আশু রোগমুক্তি কামনাসহ সকল কবরবাসির জন্য দোয়া করা হয় এবং শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...