নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   কাশীপুর হাসেমবাগে তথ্য সংগ্রহ করতে গেলে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা   |   বন্দর উপজেলায় নরমাল ডেলিভারি সংক্রান্ত স্বাস্থ্য উপকরণ বিতরণ    |   নারায়ণগঞ্জের সিনেপ্লেক্স ও সিনেস্কোপে চলছে দেশের ছবি ‘যাপিত জীবন’   |   ঐতিহ্যবাহি সাত দিনব্যাপি খাঁজা মঈনুদ্দিন চিশতী (রহ:) ওরশ মোবারকের প্রস্তুতি সভা    |   মোটরসাইকেল ও অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে ৬ মাসের শিশু সাইফান নিহত   |   আ’লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল   |   সব জল্পনা-কল্পনার অবসান এটাই ইসলামের সৌন্দর্য – আবুল কাউছার আশা   |   ৩৫ বছরের খরিদকৃত সম্পদ বাড়িঘর ভাঙচুর করে বেদখলের চেষ্টার অভিযোগ   |   জাতীয় সংহতি প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে – জেলা প্রশাসক   |   নতুন জিমখানায় মাদক কারবারির প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন   |   আমরা চাই আমাদের শ্রমিকরা যেন তাদের ন্যায্য অধিকার পায় – আজাদ   |   পৌরপিতা আলী আহাম্মদ চুনকার  চিশতি (রহঃ) ৪৩ তম পবিত্র ওরশ মোবারক    |   কেক কেটে আনন্দ মিছিল করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী পালন   |   ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের কর্মী সংগ্রহ অনুষ্ঠিত   |   গবাদিপশুর ঘাস রোপন করে দিনমজুরের জমি দখলের চেষ্টা   |   জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দোয়া মাহফিল   |   তোলারাম কলেজের শিক্ষার্থীদের পুনর্মিলনী নিয়ে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিয়   |   জাতীয় নিরাপদ সড়ক দিবসে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি  আলোচনা সভা   |   যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা যুবদলের আনন্দ র‍্যালী ও সমাবেশ   |   যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মহানগর যুবদলের র‍্যালী সমাবেশ
 প্রচ্ছদ   মহানগর   বিধবার ৭ লাখ টাকা আত্মসাত করে উল্টো হত্যার হুমকি ! 
বিধবার ৭ লাখ টাকা আত্মসাত করে উল্টো হত্যার হুমকি ! 
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২
বন্দর প্রতিবেদকঃ বন্দরে বিধবার টাকা আত্মসাত করে প্রতারক কুদ্দুস হাজী দীর্ঘ ৬ বছর যাবত তালবাহানা করছে। বিধবা ফরিদা বেগম টাকা ফেরত চাওয়ায় তাকে উল্টো হত্যার হুমকি দিয়ে বেড়াচ্ছে। এ ঘটনায় থানায় বিধবা ফরিদা বেগম বাদী হয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে উল্লেখ করা হয়, বন্দরের একরামপুর এলাকার মৃত নূর মোহাম্মদ মিয়ার স্ত্রী ফরিদা বেগমের কাছ থেকে ব্যবসার কথা বলে একই এলাকার ছমির গাজীর ছেলে প্রতারক কুদ্দুস হাজী ২০১৭ সালে ৭ লাখ ৬৩ হাজার টাকা নেয়। টাকা নিয়ে সে আর টাকা ফেরত না দিয়ে বিভিন্ন ভাবে টালবাহানা করতে থাকে। ২০১৯ সালে স্থানীয় সালিশের মাধ্যমে প্রতারক কুদ্দুস স্ট্যাম্পের মাধ্যমে টাকা ফেরত দেয়ার অঙ্গিকার করলেও সে আর টাকা দেয়নি। টাকা চাওয়ায় প্রতারক কুদ্দুস ও তার দুই ছেলে বিল্লাল ও বাবুল বিধবার দোকানে এনে তাকে হত্যার হুমকি দেয় এবং বলে তোকে হত্যা করে তোর টাকা কবরে নিয়ে দিয়ে আসব। এ ঘটনায় বিধবা থানায় লিখিত অভিযোগ করেন। বিধবা ফরিদা বেগম পুলিশ সুপার বিষয়টি আমলে নিয়ে তার টাকা উদ্ধারের জন্য পদক্ষেপ নেয়ার দাবি জানান।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...