নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   গণসমাবেশ ঢাকায় প্রবেশে নারায়ণগঞ্জে ১১ পয়েন্টে পুলিশের তল্লাশি | গণপরিবহন সচল
গণসমাবেশ ঢাকায় প্রবেশে নারায়ণগঞ্জে ১১ পয়েন্টে পুলিশের তল্লাশি | গণপরিবহন সচল
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২
হাসান উল রাকিব – নারায়ণগঞ্জের খবরঃ  বিএনপি’র ১০ ডিসেম্বর সমাবেশকে সামনে রেখে ঢাকার প্রবেশ মুখে নারায়ণগঞ্জে ১১ টি গুরুত্বপূর্ন পয়েন্টে চেকপেস্টে পুলিশ দ্বিতীয় দিনের মত বিভিন্ন যানবাহনে তল্লাশী চালাচ্ছে।
পুলিশ জানিয়েছে নারায়ণগঞ্জের সার্বিক পরিস্থিতি স্বাবাবিক শান্তিপূর্ন পরিবেশ রয়েছে। গণসমাবেশকে ঘিরে শান্তিপূর্ন পরিবেশ বজায় রাখা, মানুষের মনে স্বস্তি আনতে এবং নাশকতা এড়াতে, ঢাকায় যেন বিস্ফোরক দ্রব্য ও যে কোন অস্ত্র নিয়ে দুস্কৃতিকারীরা প্রবেশ করতে না পারে পুলিশ সর্বোচ্চ শতর্কাবস্থায় চেকপোস্টে তল্লাশী চালাচ্ছে। নারায়ণগঞ্জ – ঢাকা রুটে সবধরনের গণপরিবহন সচল রয়েছে। নারায়ণগঞ্জ জেলায় ১১ টি গুরুত্বপূর্ণ  পয়েন্টে তল্লাশীচৌকি স্থাপন করা হয়েছে। এর মধ্যে নারায়ণগঞ্জ সদর থানার শহরে চাষাঢ়া, মন্ডলপাড়া, সৈয়দপুর পয়েন্ট সহ ফতুল্লার ঢাকা চট্রগ্রাম মহাসড়কের সাইনবোর্ড, সিদ্ধিরগঞ্জে মৌচাক, সোনারগাঁও কাঁচপুর পয়েন্ট, বন্দর থানায় নবীগঞ্জ মোড়, রূপগঞ্জে সুলতানা কামাল ব্রীজ ও বালু নদী ব্রীজ, আড়াইহাজারে ঢাকা সিলেট মহাসকের সোনপাড়া ও বিশনন্দি ফেরিঘাটের  জালাকান্দি এলাকায় মোট ১১ টি চেক পয়েন্টে কঠোর নজরদারি করা হচ্ছে। মানুষের যানমাল নিরাপত্তা সহ শান্তিপূর্ন পরিবেশ বজায় রাখতে পুলিশ সহ আইনশৃংখলাবাহিনী প্রত্তুত রয়েছে। গত বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে এসব এলাকায় তল্লাশী শুরু করে আজও দ্বিতীয় দিনের মত বিভিন্ন যানবাহনে তল্লাশী চালাচ্ছে পুলিশ। এ সময় পুলিশ মহাসড়কের মোটরসাইকেল,  মাইক্রোবাস, প্রাইভেট কার, যাত্রীবাহী বাস থামিয়ে তল্লাশি চালাচ্ছে। পুলিশের জিজ্ঞাসাবাদে সময়  কোন পথচারী ও যাত্রীর কথাবার্তায় সন্দেহ বা সুনির্দিষ্ট কাগজপত্র ও জরুরি প্রয়োজন ছাড়া ঢাকায় ঢুকতে দেওয়া হচ্ছে না। এসময় পুলিশের বিশাল গাড়ির বহর নিয়ে শহরের প্রধান সড়ক ও মহাসড়কে  মহড়া দিতে দেখা গেছে।
এ বিষয়ে নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ আমির খসরু জানিয়েছেন,শান্তিপূর্ন পরিবেশ বজায় রাখা, মানুষের মনে স্বস্তি আনতে এবং নাশকতা এড়াতে, ঢাকায় যেন বিস্ফোরক দ্রব্য ও যে কোন অস্ত্র নিয়ে দুস্কৃতিকারীরা প্রবেশ করতে না পারে পুলিশ সর্বোচ্চ শতর্কাবস্থায় চেকপোস্টে তল্লাশী চালাচ্ছে। নারায়ণগঞ্জ – ঢাকা রুটে সবধরনের গণপরিবহন সচল রয়েছে। নারায়ণগঞ্জের সর্বস্তরে শান্তিপূর্ণ পরিবেশ রয়েছে।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...