নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   আজিজুল হক রহঃ এর ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল   |   নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে
 প্রচ্ছদ   মহানগর   রাজউকের নির্দেশ বর্ধিতাংশ না ভেঙ্গে আবারো চালু করলো সুগন্ধা বেকারী
রাজউকের নির্দেশ বর্ধিতাংশ না ভেঙ্গে আবারো চালু করলো সুগন্ধা বেকারী
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২
নারায়ণগঞ্জের খবর ডেস্কঃ  রেলওয়ের জায়গা দখল করে নগরীর আল্লামা ইকবাল রোডের প্রবেশ পথে সুগন্ধা বেকারির বর্ধিতাংশ তৈরী করা হয়। রাজউক এ বর্ধিতাংশ ভেঙ্গে দিতে এলে সুগন্ধা প্রতিশ্রæতি দেয় তারা নিজেরাই অবৈধ অংশটুকু ভেঙ্গে দিবে। কিন্তু রাজউকের অভিযানের পরে সতের দিন চলে গেলেও তারা অবৈধ স্থাপনা ভাঙ্গেনি। উল্টো ভেঙ্গে দেয়া শো-রুম সংস্কার করে দোকানদারি শুরু করেছে।  গত ২০ নভেম্বর রাজউক এর নারায়ণগঞ্জ জোনাল অফিস নগরীর আল্লামা ইকবাল রোডে অভিযান চালায়। অন্যান্য স্থাপনার পাশাপাশি কলেজ রোডের বালুর মাঠ অংশ থেকে আল্লামা ইকবাল রোডে প্রবেশের মুখটি দুই পাশে দুই ব্যাক্তি দখল করে নেয়ায় এ মোড়ে প্রতিদিন যানজট তৈরী হচ্ছিলো। অভিযানের দিন রাজউক প্রবেশ মুখের দক্ষিন দিকে আব্দুল লতিফ মিয়ার ফার্মেসি ও নুরুল হকের মালিকানাধীন সুগন্ধা বেকারির একাংশ ভেঙ্গে দেন। দু’জন-ই বাকি অংশ নিজেরা সড়িয়ে দেবেন বলে রাজউকের কাছ থেকে এক সপ্তাহের সময় নেন।
বুধবার সেখানে গিয়ে দেখা যায়, আব্দুল লতিফ মিয়া তার দোকানের বেশিরভাগ অংশ সরিয়ে দিয়েছেন এর মধ্যেই। তার সীমানা দেয়ালের বাকি অংশ সরানোর কাজ চলছে। অন্যদিকে সুগন্ধার মালিক নুরুল হক রেলওয়ের জায়গা দখল করে গড়ে তোলা তার শো-রুম সড়ানো তো দূরের কথা তিনি উল্টো এটি সংস্কার করে শো-রুম চালু করেছেন।
এ এলাকার বাসিন্দা নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি জিয়াউল ইসলাম কাজল বলেন, রাজউকের নীতিমালা অনুযায়ী মূলভবনের চারপাশেই জায়গা ছাড়েনি সুগন্ধা। জায়গা না ছেড়ে আরো এগিয়ে তারা রেলওয়ের জায়গা দখল করে নিয়েছে। এলাকাবাসির দাবীর মুখে ২০ নভেম্বর রাজউক সুগন্ধার দখল করা রেলওয়ের জায়গার একাংশ ভেঙ্গে দেয়। যদিও এলাকাবাসি পুরোটা ভেঙ্গে দেয়ার দাবী জানাচ্ছিলো তারপরেও রাজউক তা না ভেঙ্গে সাত দিনের মধ্যে নিজেরাই অবৈধ অংশ ভেঙ্গে দেবে – এমন প্রতিশ্রæতি আদায় করে চলে যায়। কিন্তু সুগন্ধা তা ভাঙ্গেনি। উল্টো তারা বেকারি চালু করেছে। এর আগেও রেলওয়ে, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের উচ্ছেদ অভিযানেও তারা একইভাবে সময় নিয়ে পরে আর অবৈধ অংশ ভাঙ্গেনি। জনগনের চলাচলের স্বার্থে সুগন্ধার অবৈধ অংশ ও রেলওয়ের জায়গায় গড়ে তোলা স্থাপনা ভেঙ্গে দেয়া প্রয়োজন। আর রাজউক কর্মকর্তারা সেদিন উচ্ছেদ না করে কেন চলে গেলেন সেটিও তদন্ত হওয়া প্রয়োজন।
এ ব্যাপারে কথা বলতে সুগন্ধার মালিক নুরুল হকের মোবাইল ফোনে কল করা হলে তিনি ফোন ধরেননি। তার মুঠোফোনে এস এম এস পাঠানো হলেও তিনি এস এম এস’ এর কোনো উত্তর দেননি।
এ ব্যাপারে রাজউকের নারায়ণগঞ্জ জোনের পরিচালক ইয়া হিয়া খানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, রাজউকের নারায়ণগঞ্জ অংশে সকল অবৈধ স্থাপনার বিরুদ্ধে রাজউকের অভিযান চলমান রয়েছে। প্রয়োজনে আল্লামা ইবাল রোডে আমরা আবারো অভিযান চালাবো। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...