নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   আবারো অটোরিকশা চালককে ছুরিকাঘাতে হত্যা  করে অটোরিকশা নিয়ে গেছে দুর্বৃত্তরা 
আবারো অটোরিকশা চালককে ছুরিকাঘাতে হত্যা  করে অটোরিকশা নিয়ে গেছে দুর্বৃত্তরা 
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ  নারায়ণগঞ্জ শহরের হাজীগঞ্জ কেল্লায় অন্তর নামে এক চালককে ছুরিকাঘাতে হত্যা করেছে অটোরিক্সা ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। ১৩ ডিসেম্বর বুধবার ভোর রাতে শহরের হাজীগঞ্জ কেল্লা এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা কেল্লার বেতর লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে বেলা ১১টায় হাজীগঞ্জ কেল্লার ভেতরে থেকে লাশটি উদ্ধার করে পুলিশ ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ (ভিক্টোরিয়া)  জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। মাসদাইর এলাকার একটি ভাড়া বাসায় একাই বসবাস করতো।
এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর থানার এস আই কামরুজ্জামান জানিয়েছেন, নিহত অটোরিকশা চলকের নাম অন্তর। সে মাসদাইর এলাকার একটি গ্যারেজের অটোরিকসা চালাতো। এখনো তার বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে।
প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে দুর্বৃত্তরা ছুরিকাঘাতে অন্তরকে হত্যা করে তার অটোরিকশাটি ছিনিয়ে নিয়ে গেছে। এ ঘটনায় তার পরিবার আসলে মামলা করা হবে। পুলিশ এ হত্যাকান্ডের তদন্ত কাজ শুরু করেছে। হত্যাকারীদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ।
এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় অফিসার ইনচার্জ আনিচুর রহমান জানান,স্থানীয়রা লাশটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবরদেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল মর্গে পাঠায়। চালক প্রতিবন্ধী তার বাম পায়ের নিচে অংশ নেই। ধারণা করা হচ্ছে, রাতে কোন এক সময় ছিনতাইকারীদের কবলে পর সে। ছিনতাইয়ে বাধা দিলে তাকে শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতে হত্যার পর অটোরিক্সা নিয়ে যায় পালিয়ে যায় তারা। হত্যার সাথে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...