নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   ডেল্টাপ্লান বাস্তবায়নে পানি উন্নয়ন বোর্ডকে অগ্রণী ভূমিকা রাখতে হবে – পানি সম্পদ উপমন্ত্রী
ডেল্টাপ্লান বাস্তবায়নে পানি উন্নয়ন বোর্ডকে অগ্রণী ভূমিকা রাখতে হবে – পানি সম্পদ উপমন্ত্রী
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২
সিদ্ধিরগঞ্জ প্রতিবেদকঃ পানি সম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক এমপি বলেছেন, দেশের প্রথম শতবর্ষী পরিকল্পনা বাস্তবায়নে পানি সম্পদ মন্ত্রনালয় ও পানি উন্নয়ন বোর্ডের অগ্রণী ভূমিকা রাখার সুযোগ গৌরবের। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভীষ্ট লক্ষ্য অর্জনে আমাদেরকে আরও যোগ্য হতে হবে। ডেল্টা প্লানের সিংহভাগ কাজই পানি সম্পদ মন্ত্রনালয় ও পানি উন্নয়ন বোর্ড সম্পন্ন করবে। এ লক্ষ্য বাস্তবায়নে পানি উন্নয়ন বোর্ডের ড্রেজার শাখাকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। অত্যাধুনিক মেশিন ব্যবহার করতে হবে। কাজের গুনগত মান ঠিক রাখতে হবে। নির্ধারিত সময়ে কাজ সম্পন্ন করতে হবে। সঠিকভাবে তদারকি করতে হবে। কোনো ক্ষেত্রেই অনিয়ম ও গাফিলতি করা যাবে না। অর্থসাশ্রয় করে প্রকল্প বাস্তবায়ন করতে হবে। কর্মকর্তাসহ সবাইকে নিজ নিজ স্থান থেকে সততা ও নিষ্ঠার সাথে কাজ করে দেশকে এগিয়ে নিতে হবে। তাহলেই বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ ও ডেল্টাপ্লান বাস্তবায়ন হবে।
রবিবার (১৮ ডিসেম্বর) সকালে নারায়ণগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের ড্রেজার শাখা পরিদর্শন শেষে কর্মকর্তাদের সঙ্গে বৈঠককালে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মহাপরিকল্পনা ডেল্টাপ্লান -২১০০ বাস্তবায়ন হলে এসব সমস্যা আর থাকবে না। এসব প্রকল্পের সিংহভাগই পানি সম্পদ মন্ত্রণালয় ও পানি উন্নয়ন বোর্ড সম্পন্ন করবে। বাংলাদেশের ইতিবাচক পরিবর্তনের অগ্রনায়ক শেখ হাসিনা। তাকে ঘিরে সুন্দর আগামীর স্বপ্ন দেখে বাংলাদেশ। তিনি আগামী প্রজন্মকে নিয়ে ভাবেন বলেই, মহাপরিকল্পনা ডেল্টা প্লান-২১০০ প্রণয়ন করেছেন এবং বাস্তবায়নে কাজ করে চলছেন।ণ এই মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে বাংলাদেশ আর কোনো নদীভাঙন, বন্যা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, প্রাকৃতিক দূর্যোগ থাকবে না। তাই এ অভীষ্ট লক্ষ্য বাস্তবায়নে সবাইকে কাজ করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন,  পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক (পূর্ব) জ্যোতি প্রসাদ ঘোষ, অতিরিক্ত প্রধান প্রকৌশলী  আজিজুর রহমান, পানি সম্পদ উপমন্ত্রীর একান্ত সচিব (উপ সচিব) মো. মোবাশ্বেরুল ইসলাম,  নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো.ঞহ মঞ্জুরুল হাফিজ, পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল প্রমূখ।
এরআগে তিনি জাতিরপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করে।
পরে উপমন্ত্রী এনামুল হক শামীমের সঙ্গে জেলা প্রশাসনের কর্মকর্তারা সৌজন্য সাক্ষাৎ করতেন। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...