নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২

সিদ্ধিরগঞ্জ প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অজ্ঞাত গাড়ির ধাক্কায় সৈয়দ মারুফ হোসেন (২৭) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।রোববার (১৮ ডিসেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল এলাকার সাজেদা হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। নিহত সৈয়দ মারুফ হোসেন লক্ষীপুরের রায়পুরের মীর বাড়ি কেরোয়া এলাকার সৈয়দ আমির হোসেনের ছেলে।পুলিশ সূত্রে জানা যায়, আজ সকালের দিকে  ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগামী লেনে দ্রুতগামী অজ্ঞাত এক গাড়ি মারুফের মোটরসাইকেলটিকে (যার নং নোয়াখালী-ল-১১-৫৯০৩) পিছন থেকে ধাক্কা দেয়। ধাক্কা দিলে সে মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে গেলে ঘটনাস্থলেই ওই যুবকের মৃত্যু ঘটে।এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্পের টিআই একেএম শরফুদ্দীন জানান, ঘটনাস্থল থেকে অজ্ঞাত গাড়ির চালক দ্রুত পালিয়ে যান তাই এ ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করা সম্ভব হয় নি। মরদেহটি ঘটনাস্থল থেকে থানায় আনা হয়েছে। কিছুক্ষণ পর ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হবে। এ বিষয়ে থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...